সময় কলকাতা ডেস্ক:- বিতর্কে জোরালো কেশরী টু এবং বেঙ্গল ফাইলস সিনেমা দুটি। অভিযোগ, বাংলার বিভিন্ন আইকন এবং সামগ্রিকভাবে বাঙালিদের ভাবমূর্তিকে বিকৃত করছে এই দুটি সিনেমা। ফলে সিনেমা দুটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো বাংলা একতা মঞ্চ। বাংলা একতা মঞ্চের প্রধান উপদেষ্টা তন্ময় ঘোষ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন পরিকল্পিতভাবে বাংলা এবং বাঙালির বিরুদ্ধে ভারতজুড়ে যে চক্রান্ত চলছে এটা তারই বহিঃপ্রকাশ।
ক্ষুদিরাম বসু, বারীন ঘোষ, হেমচন্দ্র কানুনগো-দের অপমান করা বাঙালি হিসেবে আমরা মেনে নেব না। এদের রক্ত শ্রম কষ্টের বিনিময়ে ভারতবর্ষে স্বাধীনতা এসেছে এটা মনে রাখতে হবে।
এদিনকার সাংবাদিক সম্মেলনের তন্ময় ঘোষ এবং অন্যান্য বক্তারা ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করার বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান।
বাংলা একতা মঞ্চের পক্ষে সংগঠকরা বলেন বাংলা ও বাঙালির বিরুদ্ধে এই চক্রান্ত বৃহত্তর চক্রান্তের অঙ্গ। শুধু কলকাতা নয় জেলায় জেলায় এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে হবে। বাংলা একতা মঞ্চ-এর তরফে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক মারুফ হোসেন, সঞ্জয় ভট্টাচার্য।


More Stories
পথ দুর্ঘটনায় নিহত দুই গৃহবধূ
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
গ্রেফতার “বিজেপি নেত্রীকে পেটানো” আরশাদ উজ জামান