দীপ সেন,সময় কলকাতা, বারাসাত:-চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার এক বিজেপি নেতা। বিজেপির এসসি সেলের রাজ্য কমিটির সদস্য হরিওঁম বাল্মিকী। হাওড়া থেকে হরিওঁমকে গ্রেপ্তার করল আমডাঙা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আমডাঙার এক বিজেপি নেত্রী সঙ্গে রাজনৈতিক সূত্রে পরিচয় হয় হরিওঁমের। একই রাজনৈতিক দলে কাজ করার সময় সেই পরিচয় ধীরে ধীরে সখ্যতায় পরিণত হয়। বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর আচমকাই হরিওঁম চাকরির প্রস্তাব দেয় ওই বিজেপি নেত্রীকে। হরিওঁম বিজেপির এসসি সেলের রাজ্য কমিটির সদস্য হওয়ায় বিশ্বাস ও ভরসা জন্মায় ওই বিজেপি নেত্রী। চাকরির জন্য নগদ এক লক্ষ টাকা হরিওঁমকে দেন ওই বিজেপি নেত্রী। দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও চাকরি জোটেনি।
অভিযোগ দায়ের
হতাশা ও ক্ষোভ নিয়ে ৬ই জুন হরিওঁমের নামে আমডাঙা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করে ওই মহিলা। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার রাতে হাওড়ার মানিকপুরে তল্লাশি চালায় আমডাঙ্গা থানার পুলিশ। তল্লাশি চলাকালীন গ্রেপ্তার করা হয় হরিওঁমকে। রবিবার বারাসাত আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় কোন বিবৃতি প্রকাশ করা হয়নি। যদিও এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।


More Stories
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১