সময় কলকাতা ডেস্ক:- শিলিগুড়িতে ফের চুরির ঘটনা। এ বার বাড়িতে ঢুকে বৃদ্ধাকে বেধড়ক মারধর করে সোনার গয়না চুরি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগর এলাকায়। রবিবার মাঝরাতে একটি বাড়িতে ঢোকে তিন দুষ্কৃতী। শ্যামলী চক্রবর্তী নামে এক বৃদ্ধাকে মারধর করে তাঁর কান থেকে সোনার দুল ছিঁড়ে নিয়ে নেয় দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবেই, এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
বৃদ্ধার অভিযোগ, তিন জন ঘরে ঢুকেছিল। প্রত্যেকের মুখ ঢাকা ছিল। তাঁর মুখের মধ্যে কাপড় গুঁজে দেওয়া হয়। এরপর তাঁকে মারধর করে দুষ্কৃতীরা। পরে কোনওমতে বৃদ্ধা পাশের ঘরে গিয়ে ছেলেকে জানান। কিছুদিন আগেও দক্ষিণ শান্তিনগর এলাকাতে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ মাঝেমধ্যেই এলাকায় চুরির ঘটনা ঘটছে।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি