Home » তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত মেট্রো পরিষেবা; চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত মেট্রো পরিষেবা; চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

সময় কলকাতা ডেস্ক:- সপ্তাহের কর্মব্যাস্ততার প্রথম দিনেই চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। সোমবার সকাল থেকেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে হাঁটুজল নিয়ে পারাপার করতে হচ্ছে যাত্রীদের। একটানা তুমুল বৃষ্টির ফলে জল ঢুকল কলকাতা মেট্রোতেও। লাইনে জল জমার কারণে গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখতে হয়েছে। অফিস টাইমে এমন পরিস্থিতিতে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে। এদিকে, গিরিশ পার্ক স্টেশনে উপচে পড়েছে যাত্রীদের ভিড়। রাস্তাতে জল জমার কারণে বিকল্প রুট গুলিও ব্যাহত।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক ও কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা সচল রয়েছে। এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের জেরে সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

About Post Author