Home » আন্তঃরাজ্য জাল নোট চক্রের হদিশ! হাওড়া সিটি পুলিশের হাতে আটক আরও এক

আন্তঃরাজ্য জাল নোট চক্রের হদিশ! হাওড়া সিটি পুলিশের হাতে আটক আরও এক

সময় কলকাতা ডেস্ক:- আন্তঃরাজ্য জাল নোট চক্রের পর্দাফাঁস। জাল নোট চক্রের তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবার আরও এক জাল নোট পাচারকারীকে আটক করল। শুক্রবার বারাসাতেরর দত্তপুকুর থেকে রাহুল বিশ্বাসকে নামের এক যুবককে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা গ্রেফতার করেছে। ধৃতের থেকে এক লাখ ছিয়াশী হাজার জাল টাকা উদ্ধার হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার হাওড়ার জগাছা ও লিলুয়া থেকে জসীমউদ্দীন লস্কর ও রমিজ রাজা লস্করকে গ্রেফতার করে সিটি পুলিশের গোয়েন্দারা। দুজনেই পুলিশ হেফাজতে রয়েছে। গোয়েন্দারা মনে করেছেন আন্তরাজ্য জাল নোট পাচার চক্রের কাজ করছে ধৃতরা । তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই রাহুলের খোঁজ পেয়েছে পুলিশ এমনটাই জানা গিয়েছে। এরপরই দত্তপুকুর থেকে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই বিপুল পরিমাণ জাল টাকা কোথায় ছাপা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

About Post Author