সময় কলকাতা ডেস্ক:- খুব বেশি দিনের কথা নয়। গত বছর ২৭ অক্টোবর অক্টোবরেই সোশ্যাল মিডিয়ায় আসা একটি লাইভে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক।
তিনি অভিযোগ করেন, ওই দিন তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে যান। তখনই তাঁর শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। বর্ষীয়ান সিপিএম নেতার বিরুদ্ধে এই অভিযোগ তুলে ফেসবুক লাইভও করেন তিনি। অভিযোগকারী সাংবাদিক বলেন, ইন্টারভিউ দিতে গিয়ে গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। এর আগেও অনেকবার হয়েছে। ইন্টারভিউ দিতে গিয়ে হাতে হাত দিয়েছেন। মহিলার কোলে বসে পড়েন। এরপরই নড়েচড়ে বসে সিপিএম। একবার নয়, দু’বার সাসপেন্ড করা হয় তাঁকে।
এই অভিযোগ ওঠার পর, সিপিএম জানায়, তন্ময় ভট্টাচার্য সম্পর্কে মহিলা সাংবাদিকের অভিযোগ, জনমানসে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগের গুরুত্ব বিচার করে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়।
পরে সিপিএম নেতাকে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে বরানগর থানাও। ঘটনার প্রায় দেড়মাস পর গত বছর ডিসেম্বর মাসে সাসপেনশেন তুলে নেয় আলিমুদ্দিন। কিন্তু শেষরক্ষা হয়নি, শাস্তির মুখে পড়তেই হয়। ডিসেম্বর মাসে ফের তাঁকে সাসপেন্ড করে দল।
দলীয় তদন্ত কমিটির রিপোর্ট দেখার পর ফের তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম। সেই মেয়াদ শেষ করে দলের সদস্যপদ ফিরে পেতেই, আবার নয়া বিতর্কে বামনেতা। সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ কিছু আপত্তিকর ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে দাবি করা হচ্ছে, তন্ময় আছেন তন্ময়েই।
দেখা যাচ্ছে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট। যে স্ক্রিনশটগুলির মূল বিষয়বস্তু তন্ময় ভট্টাচার্যের সঙ্গে কয়েকজন মহিলার কথোপকথন যেখানে অশ্লীল যৌনতাযুক্ত বার্তা রয়েছে এবং তন্ময় ভট্টাচার্যের বেশ কয়েকটি নগ্ন ছবি রয়েছে। যদিও বামেদের অনেকেই ব্যাপারটাকে পাত্তা দিতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ছবি ও অভিযোগের কতটা গ্রহণযোগ্যতা আছে, সেটা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। তবে এবারও মাঠে নেমেছে তৃণমূল-বিজেপি উভয়পক্ষই।
প্রশ্ন উঠছে দলের প্রথম সারির নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক বার অভিযোগ জমা পড়ার পরেও কেন কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না সিপিআইএম? ছাব্বিশেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেখানে বারবার এই ইমেজ প্রকাশ্যে আসার পরেও তন্ময় ভট্টাচার্যকে কি নির্বাচনী প্রচারের কাজে লাগাবে বামেরা?
সামাজিক যোগাযোগ মাধ্যমে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে ওই সমস্ত মহিলার যে সমস্ত কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে এবং তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তাদের যে ছবি সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে তারপরে কি দলীয় কর্মী-সমর্থকরা তন্ময় ভট্টাচার্যের মতো নেতার সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটবেন? সাধারণ মানুষের কাছে কি ভোট ভিক্ষা পাবেন তন্ময় ভট্টাচার্য? প্রশ্ন উঠছেই।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?