সময় কলকাতা ডেস্ক:- গ্রেট ব্রিটেনে ভোটাধিকারের ন্যূনতম বয়সসীমা কমিয়ে ষোল করা হচ্ছে। অন্যান্য পরিচিত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং ইকোয়াডোরে ভোটাধিকারের বয়স ষোল বছর। লেবার পার্টি এর আগে ক্ষমতায় আসবার সময়ই প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে ভোটাধিকারের বয়স কমিয়ে ষোল করে দেবে।
এরপর লেবার পার্টি ক্ষমতায় এসে ঘোষণা করেছে, তারা ব্রিটেনের নির্বাচনে টাকার খেলা যতটা সম্ভব কমাতে চায়। ইলেকশন তহবিলে স্বচ্ছতা আনতে নানা রকম উদ্যোগ নিচ্ছে সেখানকার নির্বাচন কমিশন।
লেবার পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, তারা চাইছেন বিদেশি বিভিন্ন স্বার্থের সম্পূর্ণ প্রভাবমুক্ত হোক ব্রিটেনের নির্বাচন। পশ্চিমী গণতন্ত্রের আদি পীঠস্থান গ্রেট ব্রিটেনের নির্বাচনী সংস্কার স্বাভাবিকভাবে রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে।
ব্রিটিশ সরকারের তরফে আরও জানানো হয়েছে, ভোটের ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ ও অনুদানের ক্ষেত্রে কঠোর নিয়ম নিয়ে আসা হবে। এক্ষেত্রে ৫০০ পাউন্ডের বেশি অনুদান দিলে সেক্ষেত্রে কঠোর যাচাই করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে মাত্র ৫৯.৭ শতাংশ ভোটার ভোট দেন। যা ২০০১ সালের পর সর্বনিম্ন। এরপরই সরকার ভোটার নিবন্ধন ও অংশগ্রহণ বাড়াতে এই পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে নির্বাচনের আগে লেবার পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে কমানো হবে ভোট দেওয়ার বয়স। সেই প্রতিশ্রুতিই এবার কার্যকর করতে চলেছে কিয়ার স্টারমারের সরকার।


More Stories
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বিপত্তারিণী রক্ষাকবচ, অবশেষে হরমুজ প্রণালী ভারতের জন্য খুলে গেল, রান্নার গ্যাস আসছে
ইরানের নয়া শীর্ষ নেতা মোজতাবা খামেনি কেন বিতর্কিত?