Home » আলিপুরদুয়ার জেলা কমিটি ঘোষণা

আলিপুরদুয়ার জেলা কমিটি ঘোষণা

সময় কলকাতা ডেস্ক:- পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলা কমিটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল। জানা গেছে, এই কমিটি আজ থেকেই কার্যকর বলে গণ্য হবে।

 

আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী প্রকাশ চিক বড়াইক মহাশয়ের নির্দেশক্রমে এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির অনুমোদনক্রমে এদিন আলিপুরদুয়ার জেলা কমিটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা সম্পন্ন হয়েছে।

সূত্রের খবর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে প্রতিটি ব্লকের ব্লক সভাপতি ও ব্লক কার্যকরী সভাপতির নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলেও জানা গেছে।

এদিনের কর্মসূচির পর তৃণমূলের এক মুখপাত্র বলেছেন, “নবগঠিত জেলা কমিটিতে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সবার আন্তরিক সহযোগিতা, মূল্যবান মতামত ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আলিপুরদুয়ার জেলায় পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যক্রম আরও প্রসারিত হবে। একইসাথে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভিত আলিপুরদুয়ার জেলায় আরও মজবুত ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত হবে।”

About Post Author