Home » ভারতবর্ষ থেকে মেডিকেল টিম পৌঁছেছে ঢাকাতে। কারণ বাংলাদেশে বিমান দুর্ঘটনায় জখম রোগীদের চিকিৎসা

ভারতবর্ষ থেকে মেডিকেল টিম পৌঁছেছে ঢাকাতে। কারণ বাংলাদেশে বিমান দুর্ঘটনায় জখম রোগীদের চিকিৎসা

সময় কলকাতা ডেস্ক:- বাংলাদেশে বিমান দুর্ঘটনায় জখম রোগীদের চিকিৎসা করবার জন্য ভারতবর্ষ থেকে মেডিকেল টিম পৌঁছেছে ঢাকাতে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভারত বর্ষ থেকে বার্ন ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সরা বাংলাদেশে পৌঁছেছেন খুব দ্রুত। তারা চিকিৎসা করবার পাশাপাশি রোগীদের অবস্থা কী তা খতিয়ে দেখবেন। প্রয়োজনে ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করবার জন্য সুপারিশ করবেন।

উল্লেখ্য, বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমান ঢাকার একটি স্কুল তথা কলেজের উপর ভেঙে পড়লে ২৭ জনের মৃত্যু হয়েছে। ১৭০ জন এখনও বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। এই অবস্থায় আন্তর্জাতিক বিশেষ উদ্যোগ হিসেবে ভারতবর্ষে মেডিকেল টিম ঢাকাতে নামছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। যারা জখম হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

About Post Author