সময় কলকাতা ডেস্ক:- বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায়, বিএলও-দের বারবার সেই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে প্রতিবেশী রাজ্য বিহারে প্রায় ৬৪ লক্ষ নাম বাদ যাওয়ার পর বীরভূমের সভা থেকে কড়া বার্তা দিয়েছেন মমতা।
নাম না করে বিজেপির এজেন্সি বলে তোপ দেগেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সোমবার বোলপুর থেকে ভাষা আন্দোলনের সূচনা কর্মসূচিতে সাফ বলেছেন, ‘একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দামাম বাজবে।
মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য নিয়েই এবার সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ বলেন, গুজব ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে শরণ্যার্থী এবং অনুপ্রবেশকারী কারা, তা গুলিয়ে দিতে চাইছেন তিনি।
পশ্চিমবঙ্গে যে রোহিঙ্গা ছেয়ে গিয়েছে এবং তৃণমূল তাদের ভোটেই জিতে আসছে, বিজেপির এই দাবি পুরনো। সেই প্রসঙ্গ টেনেই শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে ৫৪০ কিমি বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নেই। রাজারহাট-নিউটাউনে ৩০-৩৫ শতাংশ ভোটার বৃদ্ধি কীভাবে, এসব প্রশ্নের উত্তর জানতে চায় জনতা।
শুভেন্দুর সাফ কথা, গুজব এবং মিথ্যে খবর রটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে তিনি আন্তর্জাতিক পুরস্কার পর্যন্ত পেতে পারেন! শুধু বাঙালি হেনস্থা নিয়েই নয়, সব ক্ষেত্রেই যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করেন তার ‘উদাহরণ’ দেন বিরোধী দলনেতা।
বিরোধী দলনেতার আরও বড় অভিযোগ, শরণার্থী কারা আর অনুপ্রবেশকারী কারা তা গুলিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। আর এটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুটির তফাৎ বোঝান শুভেন্দু।
শুভেন্দুর অভিযোগ, পুরোটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ ২০১৭ সালে তিনি মানবিকভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন, জানান বিজেপি নেতা।
শুভেন্দুর বক্তব্য, সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর অভিযোগ, বুথ লেভেল অফিসারদের ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। স্বতন্ত্র সংস্থাকে চ্যালেঞ্জ করছেন। এটা গণতন্ত্রের উপর আঘাত। অফিসারদের উপর চাপ সৃষ্টি করা হলে ভোট হবে কীভাবে! প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করুক কমিশন।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার