সময় কলকাতা ডেস্ক:- অভিশপ্ত ৮ অগাস্টের বর্ষপূর্তি। এই দিনেই রাতের রাজপথে উঠল বিচারের দাবি। কলকাতা পুলিশ ও সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। ন্য়ায় বিচার না পাওয়া পর্যন্ত লড়াই জারির হুঁশিয়ারি আন্দোলনকারীদের।
প্রসঙ্গত, শুক্রবার আরও একবার রাতদখলে নামলেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল হাতে মিছিল করেন তাঁরা। শহরতলি জেলাতেও প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ে। কোথায় জাস্টিস? কবে মিলবে সুবিচার? কী করেছে পুলিশ? কতটাই বা তদন্ত করল সিবিআই? আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ডের এক বছর পূর্তিতে, এই প্রশ্নগুলো নিয়েই ফের হল ‘রাত দখল’।
উল্লেখ্য, গতবছর ৮ অগাস্ট টানা নিহত তরুণী চিকিৎসক ৩৬ ঘণ্টা ডিউটির পর, বিশ্রামের জন্য গভীর রাতে ঢুকেছিলেন সেমিনার হলে।
হাসপাতাল সূত্রে খবর, সেদিন রাতে ‘অন কল’-এ ছিলেন তরুণী চিকিৎসক। রাত দুটো নাগাদ তাঁর ডিউটি শেষ হয়। তারপরে জুনিয়রদের সাথে ডিনার সারেন। এরপর জরুরি বিভাগের চারতলায় ‘চেষ্ট ডিপার্টমেন্টে’র সেমিনার হলে বিশ্রামের জন্য ঢুকে যান। ৯ অগাস্ট সকালে সেই সেমিনার হল থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। ভয়ঙ্কর সেই ঘটনার একটা বছর পেরিয়ে গেল। কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে শুধু একজন। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। যাকে পুলিশ গ্রেফতার করেছিল।
তারপর সিবিআই তদন্ত-ভার নেওয়ার পরেও, ধর্ষণকাণ্ডে আর কাউকে গ্রেফতার করেনি। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে, আরজি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেফতার করলেও, ৯০ দিনের মধ্যে তাঁদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে না পারায়, জামিন হয় তাঁদের। অর্থাৎ একটা বছর কেটে গেলেও এখনও সুবিচার পাননি মেয়ে হারা মা-বাবা।
তাহলে কবে মিলবে সুবিচার?
এই প্রশ্ন তুলে শুক্রবার আরও একটা রাত দখল করে প্রতিবাদ জানাল মানুষ। প্রতিবাদের গর্জনে কাঁপল রাজপথ। রাত দখলে যোগ দিয়েছিল নিহত চিকিৎসকের পরিবার।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
সরকার গঠন : রাজ্যপালের কাছে জমা পড়ল গেজেট নোটিফিকেশন
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?