সময় কলকাতা ডেস্ক:- আরজি কর ধর্ষণ ও হত্যাকাণ্ডের ১ বছর পূর্ণ হল শনিবার। এবার সম্পূর্ণ ন্যায়বিচারের দাবিতে নবান্ন অভিযান হচ্ছে আজ। তবে অভিযান রুখতে অনেক আগে থেকেই পুলিশ তৎপর থাকলেও শুরু হয়েছে চাঞ্চল্য সাঁতরাগাছি অঞ্চলে।
ধর্মতলা থেকে শুরু করে নবান্ন চত্বর, সাঁতরাগাছিতে ব্যারিকেড দিয়ে আন্দোলন আটকানোর ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যারিকেড সরাতেই উদ্যত প্রতিবাদীরা। এবং এতেই শুরু ব্যাপক উত্তেজনা।
সূত্রের খবর, নবান্ন অভিযানে পুলিশের মারে আক্রান্ত হন আরজি কর কাণ্ডে নির্যাতিতা অভয়ার মা। আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ-ও। পুলিশের লাঠিচার্জে মাথা ফেটেছে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের।
এদিকে নিজেদের অবস্থানে অনড় বিক্ষোভকারীরা। ব্যারিকেড টপকে তারা নবান্নর উদ্দেশে যেতে চায়। ‘দফা এক, দাবি এক – মমতার পদত্যাগ’, এই স্লোগান দিয়ে পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল, প্ল্যাকার্ড সব ছোড়ার ঘটনাও ঘটেছে ইতিমধ্যে। সবমিলিয়ে সরগরম সাঁতরাগাছি।


More Stories
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ
বেআইনি এবং বেইমানি – “এরা মায়ের পিঠে ছুরি মারতে পারে”, নতুন কমিটি প্রসঙ্গে কুণাল