সময় কলকাতা ডেস্ক:- শিবপুর বিধানসভা কেন্দ্রে, ইউনিয়ন ঘর দখলকে কেন্দ্র করে ফের গোষ্ঠীদ্বন্ধ তৃণমূলের অন্দরে। শুক্রবার টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন এলাকা কার্যত, যুদ্ধক্ষেত্রের আকার নেয়। অভিযোগ, মূলত ইউনিয়ন ঘর দখলকে কেন্দ্র করে, দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। মুহূর্তের মধ্যে সেই বচসা গড়ায় ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে। সেখানকার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পরে।
তারপরে এক গোষ্ঠী রাস্তায় নেমে টিকিয়াপাড়া স্টেশন রোডে, পথ অবরোধ করে। দীর্ঘ সময় অবরোধের ফলে থমকে যায় যান চলাচল, এর জেরে চরম ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ব্যাটরা থানার পুলিশবাহিনী। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশি তরফে অবরোধ তুলে দেওয়া হয়।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর