Home » ৭৯ তম স্বাধীনতা দিবসে ব্যারাকপুর গান্ধী ঘাটে রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস

৭৯ তম স্বাধীনতা দিবসে ব্যারাকপুর গান্ধী ঘাটে রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস

সময় কলকাতা ডেস্ক:-৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে, ব্যারাকপুরের গান্ধী ঘাটে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। তার সাথে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি আধিকারিকেরা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, রাজ্যপাল বোস, বাংলা ভাষার বির্তকের প্রসঙ্গে বলেন, এই সমস্যার দ্রুত সমাধান হবে। ভিন রাজ্যে কাজে গিয়ে যে শ্রমিকেরা সমস্যায় পড়েছেন, তাদেরও সমাধান করা হবে।

তবে, সাংবাদিকরা রাজ্যপালকে এসআইআর নিয়ে প্রশ্ন করলে, সেই প্রশ্ন এড়িয়ে রাজ্যপাল বলেন, ওই বিষয়টি ইলেকশন কমিশনই দেখছে। এ বিষয়ে সাংসদ পার্থ ভৌমিক বলেন, রাজ্যপালের কথা প্রশংসনীয়, তবে এটি কতটা কার্যকর হবে, তা শুধু সময়েরই অপেক্ষা।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসে গান্ধী ঘাটে রাজ্যপাল বোসের বক্তব্য এবং অনুষ্ঠানের মঞ্চে রাজ্যপালের আশ্বাস এবং আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রাজ্যপাল বোস বলেন, বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার জন্য সরকারি পদক্ষেপ নেওয়া হবে।

About Post Author