Home » ফের আট বছরের নাবালিকাকে শ্লীলতাহানি, গ্রেফতার ৬০ ঊর্ধ্ব এক ব্যক্তি

ফের আট বছরের নাবালিকাকে শ্লীলতাহানি, গ্রেফতার ৬০ ঊর্ধ্ব এক ব্যক্তি

সময় কলকাতা ডেস্ক:- ফের এক আট বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ ৬০ ঊর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বেলঘড়িয়া দেশপ্রিয় নগর ৯ নম্বর সবুজ পল্লীর প্রথম আলোর আবাসনে ।

সূত্রের খবর, ওই আবাসনের একটি ফ্ল্যাটে মা, দিদিমার সাথে থাকে নির্যাতিতা শিশু কন্যাটি। কর্মসূত্রে বাবা বাইরে থাকেন। শিশুটির মা এবং দিদিমা কাজ করেন। সোমবার অন্যান্য দিনের মতই শিশুটির মা কাজে যান এবং দিদিমা দুপুর বেলা বাড়ির বাইরে কাজে চলে যান।

যাওয়ার সময় ওই আবাসানেরই প্রথম ফ্লোরের প্রতিবেশী স্বপন দাসের স্ত্রীকে বলে যান শিশু কন্যাটিকে দেখবার জন্য। আবাসনের গ্রাউন্ড ফ্লোরের বাসিন্দা স্বপন কুমার দাস বয়স আনুমানিক ৬০ ঊর্ধ্ব। তিনি তার স্ত্রীর সাথে থাকেন। স্বপন দাস এর স্ত্রী বেশ কিছুক্ষণ বাচ্চাটিকে তাদের ফ্ল্যাটে গিয়ে দেখাশোনার পর স্নানে যান। অভিযোগ সেই সময় স্বপন দাস তাঁর স্ত্রীর অনুপস্থিতির সুযোগে শিশুটির ঘরে গিয়ে শিশুটির সাথে আপত্তিকর অশালীন আচরন করেন।

এমনকি অভিযুক্ত শিশুটিকে কাউকে কিছু না বলার হুমকিও দেন। ফলে শিশুটি তাঁর দিদা বাড়ি ফেরার পর তাঁকে কিছু না বললেও সন্ধ্যায় যখন তাঁর মা ফিরে এসেছিলেন তখন মাকে সবটি জানায়। এরপরই গোটা ঘটনা জানাজানি হওয়াতে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্ত স্বপন দাসকে ফ্ল্যাটের মধ্যেই আটকে রাখেন। প্রতিবেশীরা বেলঘড়িয়া থানায় খবর জানান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় বেলঘড়িয়া থানার পুলিশ। এবং অভিযুক্ত স্বপন কুমার দাসকে গ্রেফতার করা হয় বলে খবর। সকলেই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন।

About Post Author