সময় কলকাতা ডেস্ক:- দিল্লির রাস্তা থেকে পথকুকুর যেন না সরানো হয়, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে আর্জি জানান রাজেশ সাকারিয়া। তাঁর এই কথায় আমল না দেওয়াতেই রেখার উপরে হামলা চালান অভিযুক্ত। পুলিশি জিজ্ঞাসাবাদে একথা জানিয়েছেন রাজেশ। বুধবার সকালে আক্রান্ত হন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। যে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।
‘জন শুনানি’ চলাকালীন এই হামলা হয়।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে কে এই আততায়ী?
কেনই বা এই হামলা? দিল্লি পুলিশ সূত্রে খবর, ৪১ বছর বয়সি রাজেশ সাকারিয়া গুজরাটের রাজকোটের বাসিন্দা। রাজধানীতে কেন নিয়ে এসেছিলেন এবং কেন তিনি মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ করেছিলেন, এই সম্পর্কে অদ্ভুত দাবি করেছেন তিনি।
কী বলেছেন তিনি? রাজেশ জানিয়েছেন যে ভগবান শিবের ভক্ত তিনি। শিবের নির্দেশেই উজ্জয়নী হয়ে দিল্লি পৌঁছন কুকুর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি মুখ্যমন্ত্রী সাহায্য পেতে। আসলে কিছুদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, পথকুকুর বিষয়টি দিল্লির বাসিন্দাদের সমস্যায় ফেলছে।
এর একটা সমাধান জুরুরি। পরিকল্পনা মাফিক এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার পক্ষে তিনি। দিল্লির সিভিল লাইনস এলাকায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের সরকারি আবাস। সেখানেই বুধবার সাপ্তাহিক ‘জন শুনানি’ চলছিল। অভিযুক্ত রাজেশ প্রথমে মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন জানান। আর তা দেওয়ার পরেই অতর্কিতে মুখ্যমন্ত্রীর উপর হামলা চালান বলে অভিযোগ।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে চড় মারা হয়। এমনকী চুল ধরেও টানা হয়েছে। চড় মারার আগে তিনি ঢিলও ছোড়েন বলে প্রাথমিক ভাবে জানা গেলেও পরে জানা যায় তথ্যটি ভুল। ঘটনার পরেই হাতেনাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।
জানা গিয়েছে, রাজেশ সাকারিয়া শুধু এই হামলায় অভিযুক্ত এমন নয়, অপরাধের রেকর্ড তার দীর্ঘ।
রাজকোটের ভক্তিনগর থানার খাতায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০১৭ সালের এক মামলায় ৩২৬, ৫০৪, ১১৪ ধারা জেলবন্দি ছিলেন। ২০১৯ সালের ২৫ নভেম্বর তাকে মুক্তি দেওয়া হয়। ২০২০ সালের দু’টি মামলায় যথাক্রমে ২০২৩ সালের ৩ নভেম্বর ও ২৫ অক্টোবর তাঁকে খালাস করা হয়। ২০২২ সালের আর একটি মামলার বিচার এখনও চলছে। এর পরবর্তী শুনানি নির্ধারিত রয়েছে ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর। ২০২৪ সালের আর এক মামলায় ৩২৪, ৩২৩, ৫০৪, ১১৪ ধারায় তিনি একই বছরের ৭ ডিসেম্বর মুক্তি পান। বুধবারের হামলার ঘটনায় হত্যার চেষ্টার মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। রাজেশের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৯-এর ১, ১৩২ এবং ২২১ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর দফতর এই হামলাকে ‘খুনের উদ্দেশ্যে সুপরিকল্পিত ষড়যন্ত্র’ বলে দাবি করেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা দফতর এবং দিল্লি পুলিশের বিশেষ সেল।
এদিকে, হামলার ঘটনার পর প্রথম প্রকাশ্যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ছবি। বৃহস্পতিবার সাত বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করেন তিনি। হামলার পর তাঁর প্রথম ছবি সামনে আসায় হাঁফ ছেড়ে বেঁচেছেন বিজেপি এবং তাঁর অনুগামীরা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?