সময় কলকাতা ডেস্ক:- মালদার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতকে ঘিরে উঠল দুর্নীতির অভিযোগ। জন্মশংসাপত্র সংশোধন ও অনলাইন প্রক্রিয়াকরণের নামে পঞ্চায়েত কর্তৃপক্ষ উপভোক্তাদের কাছ থেকে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত দাবি করছে বলে অভিযোগ।
এমনকি টাকা না দিলে কাজ আটকে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয় মানুষের। নাগরিকত্ব প্রমাণের অন্যতম নথি জন্মশংসাপত্র।
যার জন্য বহু মানুষ পঞ্চায়েতে ছুটছেন। আর সেখানেই নাকি পঞ্চায়েতের বেআইনি কাটমানি নেওয়ার অভিযোগ। অনেকেই অবশ্য কাজ না করিয়ে ফিরছেন।
ইতিমধ্যেই, উপভোক্তাদের একাংশ লিখিত অভিযোগ করেছেন জেলাশাসকের কাছে।
তবে, অভিযোগ উড়িয়ে দিয়েছেন খরবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসাক। অন্যদিকে জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, অভিযোগ সত্যি প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর