২০২৪ সালের পর ২০২৫ ডুরান্ড কাপ জিতে নিল নর্থইস্ট।ফাইনালে ডায়মন্ড হারবার এসসিকে ৬-১ গোলে পরাজিত করল নর্থইস্ট।
ম্যাচের শুরু থেকেই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে আধিপত্য দেখাতে থাকে নর্থইস্ট। ধারে ভারে তারা যে অনেক এগিয়ে সেটা প্রমাণ হচ্ছিল। ৩০ মিনিটে আশির আখতারের প্রথম গোল করলেন। ৩৫ মিনিটে সুযোগ নষ্ট নর্থইস্টের। পার্থিব গোগোইয়ের শট দারুণভাবে বাঁচান মিরশাদ।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আলাদিনের থেকে পার্থিব গগৈ বল পান ও বক্সের বাঁদিক থেকে দুর্দান্ত শট নিয়ে গোল করেন।৫০ মিনিটে থই সিংয়ের গোলে এগিয়ে যায় নর্থইস্ট। ৬০ মিনিটে চার নম্বর গোলটি করলেন আলাদিন।
৬৮ মিনিটে কর্নার থেকে হেড করেছিলেন জবি। জটলার মধ্যে লুকার মুখে লেগে বল জালে জড়িয়ে যায়। ৮১ মিনিটে এল নর্থইস্টের পঞ্চম গোল। নর্থইস্টের নতুন ফুটবলার জাইরো বুস্তারা প্রথম গোল করলেন। ম্যাচের শেষদিকে, পেনাল্টি থেকে নর্থইস্টের পক্ষে ষষ্ঠ গোল করেন আলাদিন।
দলকে তাতাতে শনিবার যুবভারতীতে উপস্থিত ছিলেন জন আব্রাহাম। ২০২৫ ডুরান্ড কাপ জিতে আবেগে ভাসলেন নর্থইস্ট ইউনাইটেড কর্ণধার জন আব্রাহাম। ডুরান্ড কাপে সোনার বল ও সোনার বুট জিতে নিলেন নর্থইস্টের আলাদিন। সোনার গ্লাভস জিতলেন গুরমীত সিং। ম্যাচ শেষে প্রত্যেকের গায়ে দেখা গল চ্যাম্পিয়ন লেখা টি শার্ট।
১৯৮৯, ৯০ ও ৯১ সালে ইস্টবেঙ্গল টানা তিনবার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর থেকে কোনও দলই এশিয়ার সবথেকে পুরনো টুর্নামেন্টে পরপর খেতাব জেতেনি।
২৫ হাজার সমর্থক ডায়মন্ডের সমর্থনে মাঠে আসেন। কিন্তু তাদের হতাশ হয়েই ফিরতে হল। ম্যাচেরক আগে কিবু ভিকুনাকে সম্মান জানিয়ে গ্যালারিতে টিফো লাগান ডায়মন্ড হারবার এসসি সমৰ্থকরা।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?