রোহিত শর্মা অস্ট্রেলিয়াতেই শেষ ওয়ানডে সিরিজ খেলবেন।‘প্রোজেক্ট রোহিত’ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী মহল। কেউ কেউ বলছেন, আসন্ন অস্ট্রেলিয়া সফরই সম্ভবত অধিনায়ক রোহিত শর্মার শেষ পর্ব দেখে নেবে।
সূত্রের খবর, এশিয়া কাপের পরেই ভারতের একদিনের দল নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। সূত্রের খবর, রোহিত ও বিরাটের থেকে ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায় বোর্ড। দু’জনকেই ভাবার পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে
কোহলি, রোহিতের অবসরের জল্পনার মাঝেই বোর্ড কর্তা রাজীব শুক্লা জানিয়েছেন, বোর্ড কাউকে অবসর নেওয়ার কথা বলেনি। এক ভিডিয়োয় তিনি বলেন, “ওরা কি অবসর নিয়েছে? রোহিত ও কোহলি দু’জনেই এক দিন খেলছে। ওরা তো এখনও অবসর নেয়নি। তা হলে কেন ওদের অবসর ও ফেয়ারওয়েল নিয়ে কথা হচ্ছে। ওরা দুটো ফরম্যাট থেকে অবসর নিয়েছে। কিন্তু এক দিন তো খেলছে। এত ভাবনার কী আছে?”
ফ্যানরা তাঁদের ফেয়ারওয়েল ম্যাচের দাবি করেছে। এই প্রসঙ্গ উঠতেই রাজীব শুক্লা বলেন, ‘আমরা যখন ব্রিজের কাছাকাছি আসব, তখন পার করব। তোমরাই ওদের ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করে দিচ্ছ। বিরাট কোহলি খুবই ফিট। রোহিত শর্মা খুবই ভাল খেলে। তোমার কেন ওদের বিদায়ী ম্যাচ নিয়ে চিন্তিত?’
এই মুহূর্তে ক্রিকেট থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন কোহলি। কিন্তু বেশি দিন তো আর দূরে থাকা যাবে না। মাস দুই পরেই ডনের দেশে কঠিন সিরিজে নেমে পড়তে হবে তাঁকে। সেই কারণে নিজেকে প্রস্তুত রাখতে অনুশীলন শুরু করে দিয়েছেন। নিজেকে ফিট রাখতে নিয়মিত অনুশীলন করছেন কোহলি।


More Stories
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব