Home » ফের ভিনরাজ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থা!

ফের ভিনরাজ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থা!

সময় কলকাতা ডেস্ক:- ফের ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থা। আবারও কাঠগড়ায় বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের কুলেরদাঁড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সাইফুল শেখ মহারাষ্ট্রে গিয়ে পুলিশের হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ।

জানা গিয়েছে, কর্মসূত্রে ওই ব্যক্তি সপরিবারে পাড়ি দিয়েছিলেন মহারাষ্ট্রৈ। সেখানে গিয়েই পুলিশের হাতে নানাভাবে হেনস্তার শিকার হতে হয় তাঁদের। অভিযোগ কেবল বাংলা ভাষায় কথা বলায় তাঁদেরকে হেনস্তা করা হয়েছে। এরপরই বাধ্য হয়ে ওই ব্যক্তি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নম্বরে ফোন করে সাহায্য চান বলে খবর।

তারপরই সাংসদের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক শ্রী দিলীপ মন্ডলের সহযোগিতায় ওই ব্যক্তিকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বাড়ি ফিরে ওই ব্যক্তি শনিবার মন্ত্রীর দফতরে গিয়ে তাঁর সাথে দেখা করেন এবং সবিস্তারে ওখানকার ঘটনা জানান।

About Post Author