Home » উত্তর ২৪ পরগণা জেলায় শিক্ষকহীন অবস্থায় প্রায় বন্ধের মুখে সরকারি বিদ্যালয়!

উত্তর ২৪ পরগণা জেলায় শিক্ষকহীন অবস্থায় প্রায় বন্ধের মুখে সরকারি বিদ্যালয়!

সময় কলকাতা ডেস্ক:- ফের বন্ধের মুখে সরকারি বিদ্যালয়। এমনই এক খবর উঠে এল উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট থেকে।

জানা গেছে, বসিরহাট মহকুমা সংলগ্ন হিঙ্গলগঞ্জে অবস্থিত নিত্যানন্দ এসএসকে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার অভাবে বন্ধ হতে চলেছে বিদ্যালয়টি। এই বিদ্যালয়টি বন্ধ হলে ধারণার বাইরে অশিক্ষার মুখে পর্বে শিক্ষার্থীরা। স্বাভাবিকভাবেই আশঙ্কা প্রকাশ করছে অভিভাবকেরা।

সূত্রের খবর, ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে একসময় তিনজন শিক্ষক ছিলেন। এখন শিক্ষক মাত্র একজন। বদলি ও দুর্ঘটনাজনিত মৃত্যুর পর শিক্ষকের সংখ্যা একেবারে শূন্যে গিয়ে পৌঁছেছে বলা যায়। এই একজন শিক্ষিকার ওপরেই ভরসা করে চলছে পড়াশোনা। সুতরাং, ছাত্রছাত্রীর সংখ্যা কমতে কমতে ৩৫-৪০ জনে এসে দাঁড়িয়েছে। সবচেয়ে আরও বড় দুর্ভোগ, ২০২৬ সালের জানুয়ারি মাসে অবসর নেবেন, ওই একমাত্র শিক্ষিকা। তারপর শিক্ষকশূন্য হয়ে পড়বে স্কুলটি। ফলে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল।

তাই, অভিভাবকদের দাবি, অবিলম্বে নতুন শিক্ষক নিয়োগ করা হোক। তা না হলে পড়ুয়াদের যেতে হবে, প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে। যা তাদের জন্য অত্যন্ত সমস্যার বিষয়।

এখন প্রশ্ন একটাই গ্রামের একমাত্র ভরসার স্কুলের পড়াশোনা কি বন্ধ হয়ে যাবে? যার থেকে বঞ্চিত হবে ছোট ছোট পড়ুয়ারা।

About Post Author