Home » আগামী বিশ্বকাপ খেলবেন না মেসি! অবসর নিয়ে দিলেন বিরাট আপডেট

আগামী বিশ্বকাপ খেলবেন না মেসি! অবসর নিয়ে দিলেন বিরাট আপডেট

ভারত সফরে আসার আগেই  অবসর নেবেন! মেসিকে নিয়ে জল্পনা তুঙ্গে। আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে  ভারত সফরে আসবেন মেসি।। ইতিমধ্যেই সেই সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু তার আগেই কি অবসর নেবেন মেসি? আর্জেন্টাইন তারকা সেই রকম আভাস দিয়েছেন।।

আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে পরবর্তী কোয়ালিফায়ার ম্যাচ খেলার সম্ভাবনাও রয়েছে মেসির। কিন্তু সেই ম্যাচটি দেশের বাইরে হবে। তাই, আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে সম্পন্ন হতে চলা ম্যাচটিতে সম্ভবত শেষবারের মতো আর্জেন্টিনার ভক্তরা দেশের মাটিতে মেসিকে দেশের মাঠে খেলতে দেখতে পারেন।

লিগ কাপের ফাইনালে উঠার পর সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন, এবার হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন তিনি।

মেসি বলেন, “জানি না ওই ম্যাচটার পরে আর কোনও ফ্রেন্ডলি বা অন্য খেলা হবে কিনা। তাই ভেনেজুয়েলা ম্যাচ খুবই স্পেশাল। আমার পুরো পরিবার সেদিন থাকবে আমার সঙ্গে। স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন, আমার স্ত্রীর তরফের আত্মীয়রাও যতজন সম্ভব থাকবেন। একসঙ্গে ওই ম্যাচের সাক্ষী থাকবে সকলে। তারপরে কী হবে, এখন জানি না।”

তবে, যদি এটি সত্যিই মেসির শেষ ম্যাচ হয়, সেক্ষেত্রে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

  • চমকপ্রদ বিষয় হল ডিসেম্বরের সেই সফরের আগেই এদেশের মাটিতে পা রাখতে চলেছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

এর আগে ২০১১ সালে ভারতে এসেছিলেন লিওনেল মেসি। কলকাতা জুড়ে আবেগের ঝড় উঠেছিল নীল–সাদা জার্সির আর্জেন্টিনাকে কেন্দ্র করে। ১৪ বছর পর সেই উচ্ছ্বাস আবার ফিরতে চলেছে।

About Post Author