পাঠচক্রের বিরুদ্ধে জয় পেল মোহনবাগান। ৫-২ গোলে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড।
নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে শুরু থেকে দুরন্ত ছন্দে খেলতে শুরু করে মোহনবাগান।
৬ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দেন পাসাং দোরজি তামাং। তবে কিছুক্ষণের মধ্যেই গোল হজম করে তারা। ১৫ মিনিটে সমতা ফেরায় পাঠচক্র। ২৪ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন করণ রাই। ৪৫ মিনিটে গোল করেন পীযূষ। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে ছিল সবুজ-মেরুন।
৪৮ মিনিটে এবং তারপর ৬৫ মিনিটে পরপর দুটো গোল করলেন করণ রাই। আর সেইসঙ্গে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এরপর ম্যাচের ৬৯ মিনিটে কিছুটা হলেও সম্মান বাঁচায় পাঠচক্র। একটা গোল তারা শোধ করে।
পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে। কিন্তু, মেসারার্স ম্য়াচের ভাগ্য এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল এফসি এই টুর্নামেন্টে সুপার সিক্সের টিকিট কনফার্ম করে ফেললেও, বাগানের ভাগ্য আপাতত ঝুলেই রইল।
আপাতত ১০ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ১৭। পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে তারা। তাদের উপরে থাকা সুরুচি সংঘ ও কাস্টমসের পয়েন্ট ১০ ম্যাচে ১৯। তাদের এখনও একটি করে ম্যাচ বাকি। যদি এই দুই দলের মধ্যে কোনও দল নিজেদের শেষ ম্যাচ জেতে তা হলে মোহনবাগানের সুপার সিক্সে যাওয়ার কোনও সুযোগ নেই।
মেজারার্স ক্লাবকে ওয়াকওভার হিসেবে ৩ পয়েন্ট দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি আইএফএ।
অবশেষে শনিবার সকালেই মোহনবাগানের পক্ষ থেকে সরকারিভাবে রবসন রবিনহোকে সই করার কথা ঘোষণা করা হল।
সাও পাওলো লীগে নেইমারের বিরুদ্ধে খেলেছেন। বাংলাদেশের বসুন্ধরা কিংসে দীর্ঘদিন খেলেছেন। ব্রাজিলের ফুটবলে এক সময় নেইমারের মতোই আলো ছড়িয়েছিলেন রবিনহো।
ব্যক্তিগত সাফল্যও চমকে দেওয়ার মতো। ১৭ টা ম্যাচ খেলে করেছেন ৬৪টি গোল। সতীর্থকে গোল করার বল সাজিয়ে দিয়েছেন ৪৯টি।
এমবিএসজি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রবসন বলেছেন, ‘এর আগে বসুন্ধরার হয়ে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। তখন থেকেই জানি মোহনবাগান ভারতের সেরা ও সফলতম ক্লাব। ওই ম্যাচে আমি কীরকম খেলেছিলাম তা সবুজ–মেরুন সমর্থকদের নিশ্চয়ই মনে আছে। এবার সেই সবুজ মেরুন জার্সি পরেই আমি সেরকমই সাফল্য পাব আশা করছি। অপেক্ষা করুন।’


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে