তিন ফর্ম্যাটে খেলতে তৈরি আকাশদীপ। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছেন। এবার তিন ফরম্যাটে খেলতে তৈরি আকাশ।।
ইংল্যান্ড সফরে দুরন্ত পারফরম্যান্স করেন আকাশ। ফলে সিএবির অনুষ্ঠানে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন আকাশদীপ। ইংল্যান্ড সফরে প্রসঙ্গে তিনি বলেন, নাইট ওয়াচম্যান হিসেবে ৬১ রান যেমন করেছি তেমনই এক টেস্ট ১০ উইকেট নিয়েছি। তবে আমি বোলার তাই ১০ উইকেটাই সেরা। গিল দারুনভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন। দলের পরিবেশও দারণ ছিল।
সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আকাশদীপ বলেন, মা আমাকে জন্ম দিয়েছেন, ক্রিকেটার হিসেবে আমাকে জন্ম দিয়েছে সিএবি। আমি চোট নেটে কাটিয়ে বোলিং শুরু করেছি। আগামী দিনে সব ফর্ম্যাটে আমি খেলতে প্রস্তুত। আমি সব সময়ই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। দেশের হয়ে খেলা এবং জেতানোই আমার লক্ষ্য থাকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভাবনা আমার নেই। সেটা ম্যানেজমেন্টের বিষয়।
জমজমাট সিএবির বর্ষসেরা অনুষ্ঠান।ধনধান্য প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় দলের তারকা আকাশদীপ। জীবনকৃতি পুরস্কার পেলেন অরূপ ভট্টাচার্য, শ্যামা সাউ। তাঁদের হাতে এই সম্মান তুলে দেন অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। অনূর্ধব ১৫ ভারত সেরা দলকে সম্মানিত করেন রাজ্যের দুই মন্ত্রী। এরপর ভারতীয় দলের তারকা আকাশদীপকে সংবর্ধনা দেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
অনুষ্ঠানে বার বার ঘুরে ফিরে আসছিল বাংলার রঞ্জি না জেতার আপেক্ষ। অরূপ বিশ্বাস আক্ষেপ করে বলেন, সিএবি ক্রিকেটে খুব ভালো কাজ করে সারা বছর ধরে। বাংলার প্রতি বঞ্চনা ছিল আছে থাকবে। তার মধ্যেও সৌরভ, ঝুলন, ঋদ্ধিকে পেয়েছি। আগামী দিনে এইভাবে নতুনদের তুলে আনতে হবে। কিন্তু আক্ষেপ একটাই বাংলাকে ভারত সেরা দেখতে না পারা। যারা বাংলার হয়ে খেলেছেন, দেশের হয়ে খেলেছেন তাদের সবাইকে কাজে লাগিয়ে আসুন আমরা সবাই বাংলাকে ভারত সেরা করার চেষ্টা করি, এটাই আমার আবেদন, এটাই আমার প্রার্থনা।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের