এশিয়া কাপ হকিতে জাপানকে ৩-২ গোলে হারাল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের সুপার ফোর-এ জায়গা করে নিল ভারত।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভারত। জাপানের কয়েক জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করেন মনদীপ। ঠিক পরের মিনিটেই ফের গোল। পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগাতে ভুল করেননি অধিনায়ক হরমনপ্রীত। তবে তারপর আর গোলের ব্যবধান বাড়াতে পারেনি ভারত।
তৃতীয় কোয়ার্টারে ৩৮ মিনিটের মাথায় প্রথম বার ভারতীয় রক্ষণকে অবিন্যস্ত দেখায়। তার ফয়দা তোলে জাপান। গোল করেন কোসেই কাওয়াবে। তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত।৪৫ মিনিটে ব্যবধান বাড়ালেন সেই হরমনপ্রীত সিং। আরও একবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন ভারতীয় হকি দলের অধিনায়ক। পেনাল্টি কর্নার থেকে এগিয়ে আসা একটি বলকে কাজে লাগিয়ে তিনি ৩-১ গোলে ব্য়বধান বাড়িয়ে দিলেন।
এরপর আশা করা হয়েছিল চতুর্থ কোয়ার্টারে হয়ত কোনও দলই আর গোল করতে পারবে না,যার জেরে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি গোলের ব্যবধানও কমান কাওয়াবে।
এই জয়ের নায়কও হরমনপ্রীত সিং। চিনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন হনমনপ্রীত। জাপানের বিরুদ্ধেও জোড়া গোল করলেন। এর আগে চিনের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারত ।
এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পুল এ-র শীর্ষে ভারত। এই গ্রুপে ভারতের শেষ ম্যাচ কাজাখস্থানের বিরুদ্ধে।
উল্লেখ্য, এশিয়া কাপ হকি টুর্নামেন্টের ১৭তম সংস্করণ। ভারতীয় দল এখন পর্যন্ত তিনবার এশিয়া কাপ শিরোপা জিতেছে। ভারতীয় দল সর্বশেষ ২০১৭ সালে এই টুর্নামেন্ট জিতেছিল। এর আগে ভারত ২০০৩ এবং ২০০৭সালেও চ্যাম্পিয়ন হয়েছিল। দক্ষিণ কোরিয়া সবচেয়ে বেশি অর্থাৎ পাঁচবার শিরোপা জিতেছে এবং পাকিস্তান ৩ বার জিতেছে।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের