ফের চোট পেলেন মহম্মদ শামি। এশিয়া কাপে সুযোগ পাননি তিনি। তবে কয়েকদিন আগে থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছিলেন শামি। এরপরই পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফিতেও নেমে পড়েছেন তিনি। কিন্তু তৃতীয় দিনই ধাক্কা। ফের একবার চোট পেয়েছেন তিন
চলতি দলীপ ট্রফিতে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি মহম্মদ শামি। এবার শামির চোট নিয়ে জল্পনা শুরু হয়েছে। দলীপ ট্রফিতে শেষদিন মাঠেই নামেননি শামি। জানা যাচ্ছে, পায়ে চোট লেগেছে তাঁর। তবে সেটা কতটা গুরুতর তা জানা যায়নি।
খেলা শেষে শামির চোট নিয়েও পূর্বাঞ্চলের অধিনায়ক রিয়ান পরাগ বলেন, “ওর এক পায়ের জুতোর স্পাইকে অন্য পায়ের গোড়ালিতে চোট লেগেছে। সেই কারণে ও বল করতে পারেনি।”
ভারতীয় দলের স্পনসর নিয়ে চর্চা অব্যাহত। ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে বিসিসিআই।
এবার আরও বেশি অংকের টাকার স্পনসর বিসিসিআইকে আনতে হবে।
দ্য প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ২০২৫’ পাশ করেছে কেন্দ্রীয় সরকার।এরফলে দেশে অন লাইন গেমিং অ্যাপগুলো নিষিদ্ধ হয়েছে ভারতে। ড্রিম ইলেভেন এবং মাই ইলেভেন সার্কেল যৌথ ভাবে ভারতীয় ক্রিকেট টিম এবং আইপিএল টাইটেল স্পনসর হিসাবে মোটা অংকের টাকা দিত ।
৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মেয়েদের ওডিআই বিশ্বকাপ। তার আগে স্পনসর জোগাড় করাই লক্ষ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের। ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে মোট ১৪০টি ম্যাচ খেলার কথা টিম ইন্ডিয়ার। এই তিন বছরের জন্য প্রায় ৪৫০ কোটি টাকার স্পনসরের খোঁজে রয়েছে বিসিসিআই।
সূত্রের খবর, ২০২৫ থেকে ২০২৮ এই তিন বছরে মোট ১৪০টি ম্যাচকে সামনে রেখে টেন্ডার ডাকা হচ্ছে।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে