ভারত পাকিস্তান ম্যাচে সৌজন্যই দেখালেন না দুই অধিনায়ক। ম্যাচের আগে নিয়মমাফিক টস করতে নামেন দুই অধিনায়ক। টস হয়ে যাওয়ার পর প্রথা মেনে সূর্য সলমন করমর্দন করেননি। একে অপরকে ম্যাচের জন্য শুভেচ্ছাও জানাননি। কিন্তু টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলালেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বুঝিয়ে দিলেন, খেলতে নামলেও কোনও রকমের সম্মান তাঁরা দেখাবেন না।
টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী আট দলের অধিনায়ক সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে ভারত এবং পাকিস্তানের অধিনায়ক পাশাপাশি বসেননি। সূর্য এবং সলমনের মাঝে বসেছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খানশনিবার পর্যন্ত দু’দলই দু’দলকে এড়িয়ে চলেছে। এক মাঠে এক সঙ্গে অনুশীলন করলেও সাধারণ সৌজন্য বিনিময় করেননি দু’দলের ক্রিকেটারদের।
টস হেরে সূর্য কুমার বলেন, “টস জিতলে তাঁরা প্রথমে বল করতেন। সুতরাং টস হারলেও নিজেদের পছন্দ অনুযায়ী বলই করছেন তাঁরা। টস শেষে দু’দলের অধিনায়ক সাধারণত হাত মেলান। কিন্তু সূর্য সলমনের সঙ্গে হাত না মিলিয়েই ডাগ আউটের দিকে এগিয়ে যান।
এদিকে, ম্যাচ শুরুর শুরুর আগে জাতীয় সঙ্গীত বিভ্রাট। দুবাই স্টেডিয়ামের ভুল করে পাকিস্তানের জাতীয় সঙ্গীতের বদলে জনপ্রিয় গান জালেবি বেবি গান বেজে উঠল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সাউন্ড স্টিটেমের ত্রুটির জন্য এই সমস্যা হয়েছে।


More Stories
ছিন্নমূলদের আত্মসম্মান ও অহংকারের নাম ইস্টবেঙ্গল, বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
ভারতের সর্বকালের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক রাহানের প্রস্থান, অবসর আন্তর্জাতিক ক্রিকেট থেকে