Home » পাকিস্তানের বিরুদ্ধে অনায়াস জয়, প্রতিদ্বন্দ্বিতা মানতে চান সূর্যকুমার

পাকিস্তানের বিরুদ্ধে অনায়াস জয়, প্রতিদ্বন্দ্বিতা মানতে চান সূর্যকুমার

এশিয়া কাপের গ্রুপ পর্বের মতো সুপার-৪ পর্বেও পাকিস্তানকে হেলায় হারিয়েছে  ভারত। বিগত কয়েক বছর ধরেই আইসিসি বা এসিসি ইভেন্টে যখনই পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত তখনই প্রতিপক্ষকে হারিয়েছে। ম্যাচ জিতে প্রতিপক্ষ দলকে কটাক্ষ করলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া জয়ের মধ্য দিয়ে সুপার-৪ পর্ব শুরু করেছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে জিতেছে। গ্রুপ পর্বের মতো সুপার-৪ পর্বেও পাকিস্তানকে হারাতে কোনও সমস্যার সম্মুখীন হয়নি ভারত। এরই সঙ্গে ভারত এশিয়া কাপে পাকিস্তানকে ১২তম বার হারিয়েছে

রবিবার ম্যাচ জয়ের পর সাংবাদিক সম্মেলনে সূর্য কুমার প্রতিপক্ষ দল সম্পর্কে বলেন, এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয় আপনাদের সকলের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এ বার প্রশ্ন করা বন্ধ করা প্রয়োজন।

এখানেই থেমে না থেকে সূর্যকুমার আরও বলেন,  যদি দুটো দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, “সেটাকে তুল্যমূল্য ক্রিকেট বলা যায়। পরিসংখ্যান আমার জানা নেই। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তা হলে এখন আর এটা কোনও লড়াই নয়। এখন আর প্রতিদ্বন্দ্বিতা নেই। হ্যাঁ, আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি।”

About Post Author