এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল ভারত।নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে পাকিস্তান। জবাবে ভারত ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।পাকিস্তানের ওপেনিং জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। জমান আউট হন ৯ বলে ১৫ রান করে। কিন্তু তাঁর আউট নিয়ে বিতর্ক হল। সঞ্জু স্যামসন যে ক্যাচটি ধরেছেন সেটি বৈধ কি না, তা নিয়ে দ্বিমত অনেকেই। হার্দিকের স্লোয়ার বল ফখরের ব্যাটে কানা ছুঁয়ে উইকেটকিপার সঞ্জুর দিকে যায়।
এশিয়া কাপের প্রতিটি ম্যাচে জয়ের স্বস্তির মধ্যেই বেশ কিছু চিন্তার কারণ থাকছে ভারতীয় দলের ব্যতিক্রম হল না সুপার ফোরের প্রথম ম্যাচেও।
প্রথমেই আসা যাক ভারতীয় দলের ব্যাটিংয়ের কথায়। ১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে স্বস্তি দিলেন ভারতের দুই ওপেনার গিল ও অভিষেক। ওপেনিং জুটি ১০৫ রান তুলল । এরপ আগের ম্যাচে ওপেনিং জুটি বড় রান পাচ্ছিল না। গিল এই ম্যাচে ২৮ বলে ৪৭ রান করলেন। পায়ে টান ধরার পরই আউট হলেন।ওপর ওপেনার অভিষেক শর্মা ৩৯ বলে ৭৪ রান করে বিধ্বংসী ইনিংস খেললেন।
সাইম আইয়ুব ২১, হুসেইন তালাত ১০ রান করে আউট হন। মহম্মদ নাওয়াজ ১৯ বলে ২১ রান করে আউট হলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে পাকিস্তান।সলমন ১৭ এবং আসরাফ ২০ রানে অপরাজিত থাকেন।
গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় স্পিনাররা যে ভেল্কি দেখিয়েছিলেন সেটা এই ম্যাচে হল না। ভারতের হয়ে দুবে ৩৩ রানে ২ উইকেট পান। কুলদীপ ৩১ রান খরচ করে একটি উইকেট পেলেন।
কথায়। ১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে স্বস্তি দিলেন ভারতের দুই ওপেনার গিল ও অভিষেক। ওপেনিং জুটি ১০৫ রান তুলল । এরপ আগের ম্যাচে ওপেনিং জুটি বড় রান পাচ্ছিল না। গিল এই ম্যাচে ২৮ বলে ৪৭ রান করলেন। পায়ে টান ধরার পরই আউট হলেন।ওপর ওপেনার অভিষেক শর্মা ৩৯ বলে ৭৪ রান করে বিধ্বংসী ইনিংস খেললেন।
ভারতীয় দলের ব্যাটিং নিয়ে পরীক্ষা-নীরিক্ষা থামছে না সুপার ফোরে এসেও।ব্যাটিং সূর্যকুমার যাদব ০ রানে আউট হলেন। তিন নম্বরে নেমে গত ম্যাচে ভালো খেলেছিলেন সঞ্জু, তাঁর স্থান এই ম্যাচে ফের পরিবর্তন করা হল।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?