Home » শ্রেয়স আপাতত বিপন্মুক্ত, বার করা হল আইসিইউ থেকেও

শ্রেয়স আপাতত বিপন্মুক্ত, বার করা হল আইসিইউ থেকেও

শ্রেয়স আইয়ারকে  উদ্বেগের অবসান হল। আইসিইইউ থেকে বের করে আনা হয়েছে ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ’ জানিয়েছে, শ্রেয়স আপাতত বিপন্মুক্ত।

শ্রেয়স সিডনির হাসপাতালেই এখনও ভর্তি রয়েছেন । তাঁকে কবে ছাড়া হবে, সেটা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি । তবে চিকিৎসকেরা কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন । আইসিইউতেই রাখা হয়েছে মুম্বইয়ের তারকা ক্রিকেটারকে । তবে শ্রেয়স স্থিতিশীল । তাঁকে নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা ।

শনিবার তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ফিল্ডিং করার সময় বুকের বাঁ পাঁজরে চোট পান শ্রেয়স। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৩ ওভারে এই ঘটনা ঘটে। হর্ষিত রানার বলে থার্ড ম্যানে ক্যাচ দেন অ্যালেক্স ক্যারি। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ছুটে এসে ক্যাচ ধরেন শ্রেয়স। ভারত গুরুত্বপূর্ণ উইকেট পেলেও, চোট পান তারকা ক্রিকেটার। বাঁ দিকের বুক ধরে মাটিতে শুয়ে পড়েন শ্রেয়স।

ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে লিখেছে, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁদিকের পাঁজরের নীচের দিকে চোট পান শ্রেয়স। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আরও পর্যবেক্ষণের জন্য । স্ক্যান করে দেখা গিয়েছে তাঁর প্লীহায় চোট লেগেছে এবং সেখানে ছিদ্র হয়েছে ।’

About Post Author