Home » শাসক দলের বিরুদ্ধে মুখর মিল্লাতে ইসলামিয়া

শাসক দলের বিরুদ্ধে মুখর মিল্লাতে ইসলামিয়া

সানি রায়, আলিপুরদুয়ার,সময় কলকাতা ১নভেম্বর : একরাশ বঞ্চনার অভিযোগ। ডেভেলপমেন্টের টাকা যথাযথ ভাবে খরচ হয় না। সংখ্যালঘুরো যেখানে বাস করেন সেখানেই মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা কাজে লাগানো হয় না।  মুখর মিল্লাতে ইসলামিয়া।অভিযোগ গোড়ায়। অভিযোগ, শাসক দলের শাখা সংগঠনে তাঁরা স্থান পান না। তাই এবার শাসক দলের বিরুদ্ধে সরব সংখ্যালঘুদের সংগঠন মিল্লাতে ইসলামিয়া।

ক্ষোভ বাড়ছে, অথচ বলার জায়গা নেই। শোনারও কেউ নেই। অগত্যা মুখর মিল্লাতে ইসলামিয়া  স্থির করেছে আগামীতে সমস্ত মসজিদ ও মাদ্রাসাতে সভা করে জনগণকে জানাবে কিভাবে শাসক দলে সংখ্যালঘুরা বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুনস্বাস্থ্য-সাথী কার্ড-কে অস্বীকার করল বারাসাতের নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল

মুখর মিল্লাতে ইসলামিয়া সংগঠনের পক্ষে থেকে দাবি করা হয়েছে যে,,শাসক দলের অনেক নেতা ও কর্মীরা তাদের সংগঠনের পক্ষ থেকে আওয়াজ তুলছে।ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া পক্ষ থেকে এই নিয়ে জয়গাঁ ও কালচিনিতে এক সভা আয়োজিত হয় এই সভাতে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অধিকাংশ শাসক দলের যুক্ত এবং শাসকদলের বিভিন্ন কমিটিতে রয়েছে।সম্প্রতি তৃণমূল সংখ্যা লঘু সেলের রাজ্যের প্রতিটি জেলার সভাপতি ঘোষণা করা হয়েছে এবং কমিটি ঘোষণা পর থেকেই ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া সংগঠন ক্ষোভ জাহির করছে।   নেতৃত্বের বক্তব্য, শাসক দলের বিভিন্ন সংগঠন উচ্চ পদে মুসলিমদের স্থান মিলছেনা এমনকি তৃণমূল সংখ্যা লঘু সেলের সভাপতি পদে ও আশ্চর্যজনকভাবে সংখ্যালঘুরা অদৃশ্য।

আরও পড়ুন যোগীরাজ্যে একের পর এক খুন হচ্ছেন সাংবাদিক, এবার খুন প্রয়াগরাজে

মিল্লাতে ইসলামিয়া  সংগঠন দলের অভ্যন্তরে সংখ্যালঘু বঞ্চনার  বিভিন্ন প্রশ্ন রেখে চর্চা জারি । বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে  মুখর মিল্লাতে ইসলামিয়া প্রশ্ন তুলছে, শাসক দলই যদি এভাবে বিমুখ হয় তাহলে সংখ্যালঘুদের বিকাশ হবে কি করে?

About Post Author