Home » গলব্লাডার স্টোন অপারেশনে মৃত্যু, গাফিলতির অভিযোগ পুরসভা পরিচালিত হাসপাতালে বিরুদ্ধে

গলব্লাডার স্টোন অপারেশনে মৃত্যু, গাফিলতির অভিযোগ পুরসভা পরিচালিত হাসপাতালে বিরুদ্ধে

দীপ সেন,সময় কলকাতা, ১ নভেম্বর : বয়স মাত্র ৩০ বছর।  গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল। নিউ ব্যারাকপুর পুরসভা পরিচালিত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের পক্ষ থেকে,শুক্রবার দুপুরে বলা হয়েছিল, চটজলদি অপারেশন হবে। উন্নত চিকিৎসা ও প্রযুক্তির যুগে  গলব্লাডার স্টোন অপারেশন মামুলি অপারেশনে পরিণত হওয়ায় তোর তাজা যুবক সবুজ মন্ডলের বাড়ির লোকজন মোটেই দুশ্চিন্তায় ছিলেন না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার বিষয়ে কিছুই জানাচ্ছিলেন না দুপুরবেলার পর থেকে। আচমকা, সন্ধ্যেবেলা হাসপাতাল থেকে বলা হয় সবুজ মন্ডল কে বাঁচানো সম্ভবপর হয়নি। গলব্লাডার স্টোন অপারেশনে মৃত্যু হয়েছে সবুজের।

আরও পড়ুনবারাসতে ডিজে বাজিয়ে, আবির খেলে তৃণমূলের শোক-মিছিল , সমালোচনার ঝড়

কী এমন হল ৩০ বছরের যুবক এক সামান্য অপারেশন করতে এসে বেঘোরে প্রাণ হারালেন? রাতেই মৃতের আত্মীয় পরিজন হাসপাতালের ক্ষোভে ফেটে পড়েন। রাতেই রীতিমত উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর।

আরও পড়ুনযোগীরাজ্যে একের পর এক খুন হচ্ছেন সাংবাদিক, এবার খুন প্রয়াগরাজে

পুরসভা পরিচালিত হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতি ও অবহেলার অভিযোগ পরিবারের বাড়তেই থাকে, মধ্যরাত পর্যন্ত চলতে থাকে গলব্লাডার স্টোন অপারেশনে মৃত্যু ঘিরে ক্ষোভ বিক্ষোভের পালা। পুলিশ এলেও ক্ষোভ থামে নি। হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে খুঁজে পাওয়াও যায়নি। সংবাদ মাধ্যমের সামনে এসে হাসপাতাল কর্তৃপক্ষর তরফে  যিনি বক্তব্য রাখেন তিনি আবার জানান, যে সময় এই ঘটনা ঘটেছে সে সময় তিনি কর্তব্যরত ছিলেন না ফলে বিস্তারিতভাবে কিছু বলতেই পারবেন না। মৃত সবুজ মন্ডলের বাবা সমীর মন্ডল জানিয়েছেন, তারা পূর্ণাঙ্গ তদন্ত চান।।

About Post Author