পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, বুধবার সন্ধ্যায় গোটা বিশ্বজয়ী দল গিয়েছিল ৭ লোক কল্যাণ মার্গে। ভারতীয় দলের ব্লেজার পরে মোদির বাসভবনে গিয়েছিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটাররা। বিশ্বকাপ ট্রফি নিয়েই গিয়েছিলেন হরমনপ্রীত-স্মৃতিরা। বিশ্বকাপ হাতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলেন ভারতীয় দলের সদস্যারা।সঙ্গে ছিলেন কোচ অমল মুজুমদার।
প্রধানমন্ত্রীর বাসভবনে বেশ কিছু ক্ষণ ছিলেন হরমনপ্রীতেরা। মোদির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন তাঁরা। প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও তোলেন। সকল ক্রিকেটারের সই করা একটি জার্সিও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন হরমনপ্রীত। ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপ ফাইনালে অহমদাবাদের মাঠে গিয়েছিলেন মোদী। কিন্তু মহিলাদের বিশ্বকাপের ফাইনালে যাননি তিনি। ভারত বিশ্বকাপ জেতার পর ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী।
কৌরদের। মোদি কয়েকজন ভারতীয় মহিলা ক্রিকেটারের ফিল্ডিংয়ের প্রশংসা করেন। পাশাপাশি ফাইনাল ক্যাচ যেভাবে তালুবন্দি করেন হরমনপ্রীত তারও তারিফ করেন মোদি। দীপ্তি শর্মাকে জিজ্ঞেস করেন তাঁর সোশ্যাল মিডিয়ায় জয় শ্রী রাম লেখা এবং হাতে জয় হনুমান ট্যাটুর কথা।
সূত্রের খবর, আগামিকালই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে পারেন রিচা ঘোষরা। সেই সাক্ষাতের পর ক্রিকেটাররা যে যার বাড়ি ফিরে যাবেন। উল্লেখ্য, দিল্লির তাজ প্যালেস হোটেলে রয়েছে ভারতীয় দল। পুষ্পবৃষ্টি, ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় গোটা দলকে। যেহেতু মহিলা ক্রিকেটারদের ঘিরে উন্মাদনা বাড়ছে, তাই দিল্লির একাধিক জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।


More Stories
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?
ইস্টবেঙ্গলে এলেন বিদেশী তারকা স্ট্রাইকার এফিয়ং
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে