Home » ১০০ দিনের কাজের প্রকল্প মনরেগার নাম-বদল ,২৫ দিন রোজগারের সুযোগ বাড়ানোর পাশাপাশি নাম বদলের কারণ কী?

১০০ দিনের কাজের প্রকল্প মনরেগার নাম-বদল ,২৫ দিন রোজগারের সুযোগ বাড়ানোর পাশাপাশি নাম বদলের কারণ কী?

সময় কলকাতা ডেস্ক, ১২ ডিসেম্বর :  মনরেগার নাম-বদল ।  বছরে ২৫ দিনের রোজগারের সুযোগ বাড়ানো হল আর নাম পাল্টে গেল মনরেগা   (2005 MGNREGA )প্রকল্পের। গঠনমূলক দিক থেকে  বছরে ২৫ দিনের কাজের সুযোগ বাড়ানোর পাশাপাশি এক ঢিলে তিন পাখি বধ। একদিকে, কংগ্রেস আমলের প্রকল্পের নাম বদলে দেওয়া, অন্যদিকে জাতির জনক মহাত্মা গান্ধির নাম-ও-নিশান পরোক্ষে মোছা এবং তৃতীয়ত, নামের মধ্যে ঔপনিবেশিকতা বাদের গন্ধ মোছা। যাবতীয় গঠনমূলক কাজের মধ্যেও  এই ত্রিমুখী ভাবনাকে রূপ দিতে কোমর বেঁধে নামা কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এবার তাই ইউপিএ জামানায় চালু হওয়া ১০০ দিনের কাজের প্রকল্প থেকে কার্যত হঠিয়ে-ই দিল গান্ধিজির নাম।নাম সরে গেলেও এই প্রকল্পে সরাসরি গান্ধীর গন্ধ মোছে নি বিজেপি। নতুন নামে  রয়েছে বাপু শব্দটি।

কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী,এবার ১০০ দিনের কাজ আর নয় — এ বার বছরে ১২৫ দিনের রোজগারের গ্যারেন্টি। নাম বদলে নতুন চেহারায় ফিরছে মনরেগা। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিল, মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রকল্পের জায়গায় দেশের সবচেয়ে বড় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নতুন নাম ‘পুজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি’। সূত্রের খবর, গ্রামীণ কর্মসংস্থানে আরও জোর দিতে এবং প্রকল্পটির ভাবনা ও লক্ষ্য স্পষ্ট করতে নাম পরিবর্তনের পথে হাঁটল কেন্দ্র। একই সঙ্গে কর্মদিবস ১০০ থেকে বাড়িয়ে ১২৫ করা হয়েছে। ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেই দাবি সরকারের।।

আরও পড়ুনবিজেপি ইতিহাস জানে না, ভারতকে ধ্বংস করে দিচ্ছে : কাকলি ঘোষ দস্তিদার

মনরেগার নাম-বদল #মনরেগার নাম-বদল

About Post Author