সময় কলকাতা ডেস্ক, ১২ ডিসেম্বর : শুক্রবার কাকভোরে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের আল্লুড়ি জেলায়। যাত্রী বোঝাই বাস গড়িয়ে পড়ল খাদে। বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর এবং ভদ্রাচলমের মাঝে তুলসিপাকালু গ্রামে। জানা গিয়েছে,তীর্থযাত্রীরা চিত্তুর থেকে দুর্ঘটনাগ্রস্থ বাসে করে ভদ্রাচলম মন্দির ঘুরে আন্নাভারমে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই নয় জনের মৃত্যু হয়। উদ্ধার কার্যের পরে আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজন তীর্থযাত্রীর অবস্থা সংকটজনক।
আল্লুড়ির জেলাশাসক জানিয়েছেন, ৩৫ জন যাত্রী নিয়ে যাচ্ছিল বাসটি। এর সঙ্গে ছিলেন দুই বাসচালক এবং এক সাফাইকর্মী। জেলাশাসক বলেন, “৯ জনের মৃত্যু হয়েছে। ৭ জনকে চিন্টুরের সিএইচসি-তে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে, আমরা আহতদের ভদ্রচালমে স্থানান্তরিত করব।”


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!