Home » ছিটকে গেলেন মেসির গায়ে লেপ্টে থাকা ক্রীড়ামন্ত্রী , বিশৃঙ্খলায় ইস্তফা অরূপের

ছিটকে গেলেন মেসির গায়ে লেপ্টে থাকা ক্রীড়ামন্ত্রী , বিশৃঙ্খলায় ইস্তফা অরূপের

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর : মেসির গায়ে লেপ্টে থাকা ক্রীড়ামন্ত্রী ছিটকে গেলেন।  মেসির গায়ে লেপ্টে থাকতে গিয়ে হামেশাই ভূপতিত হতে বা হামাগুড়ি খেতে দেখা গিয়েছে বিপক্ষের ডিফেন্ডারদের। এবার মেসি মাটি ধরালেন বঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কে। হাসতে হাসতেই মেসি ছিটকে দিলেন অরূপকে। মেসির গায়ে লেপ্টে থাকা ক্রীড়ামন্ত্রী ছিটকে গেলেন পদ থেকে। তবুও বলা ভালো, মেসির কলকাতা আগমন ঘিরে যুবভারতীর বিশৃঙ্খলায় দর্শকদের ক্ষোভ পদচ্যুত হতে বাধ্য করল অরূপ বিশ্বাসকে। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি লিখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চান অরূপ বিশ্বাস। সেই ইস্তফা গৃহীত হল মঙ্গলবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ইস্তফা পত্র গ্রহণ করেছেন।

শনিবার আর্জেন্টিনার ফুটবল মহা তারকা লিওনেল মেসি ভারতে GOAT INDIA TOUR 2025 উপলক্ষ্যে কলকাতায় এলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভি আই পি পরিবেষ্টিত মাঠের ভিড়ে মেসিকে দেখতে পাওয়া যাচ্ছিল না। মেসি ২২ মিনিটের মধ্যে মাঠ ছাড়েন। চড়া দামের টিকিট কাটা ও মেসিকে দেখতে না পাওয়া বিক্ষুব্ধ দর্শকরা  ভাঙচুর করেন স্টেডিয়ামে। এই ঘটনায় মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়। তবে দর্শকদের চোখে ভিলেন হয়ে ওঠেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বেলা বাড়তেই মোবাইল থেকে মোবাইলে ভাইরাল হয়ে ওঠে মেসির গায়ে লেপ্টে থাকা  অরূপ বিশ্বাসের ছবি। অনেক দর্শকই প্রতিক্রিয়া জানিয়েছিলেন, তাঁরা মেসিকে দেখতে গিয়েছিলেন- অরূপ বিশ্বাস কে দেখতে তাঁরা যাননি। একেই আয়োজন ব্যবস্থাপনায় ত্রুটি, অন্যদিকে ভিআইপি সংস্কৃতির বাড়বাড়ন্ত জনিত কারণে মেসির অনুষ্ঠান কার্যত পন্ড হওয়ায় বিভিন্ন দিক থেকেই অরূপ বিশ্বাসের  পদত্যাগের দাবি উঠছিলই, এমনকি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি উঠছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তদন্ত কমিটি গড়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে মেসির ঘটনায় জনমানসে খলনায়ক হয়ে উঠেছিলেন মাঠে মেসির গায়ে লেপ্টে থাকা অরূপ বিশ্বাস। তিনি নিজেই পদত্যাগ করলেন। তথাপি তদন্ত কমিটির নিরপেক্ষ অনুসন্ধানের কথা বলেই পদত্যাগ করতে চেয়েছেন, পদত্যাগের ইচ্ছা প্রকাশের মধ্যে মেসি কাণ্ডের দায় নিতে দেখা যায় নি তাঁকে।

মঙ্গলবারই কুণাল ঘোষ ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফার বিষয়টি প্রকাশ করেন।  অরূপ বিশ্বাস ক্রীড়া দফতর থেকে অব্যাহতি চান  ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ দফতরেরও মন্ত্রী।  ক্রীড়ামন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফাপত্র গৃহীত হয়ে গেলেও মন্ত্রিসভায় থাকছেন অরূপ। চিঠিতে তিনি লেখেন, যুবভারতীর ঘটনায় মমতা যে তদন্ত কমিটি গড়েছেন, তা যাতে ‘নিরপেক্ষ ভাবে’ অনুসন্ধান করতে পারে, তাই তিনি পদ থেকে অব্যাহতি চান। অরূপ বিশ্বাসের পদত্যাগ নতুন মাত্রা যোগ করল মেসি বিশৃঙ্খলা কাণ্ডে।।

About Post Author