Home » নীতিশের টান হিজাবে, টান কি শালীনতায়, টান কি ধর্মবিশ্বাসে?

নীতিশের টান হিজাবে, টান কি শালীনতায়, টান কি ধর্মবিশ্বাসে?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর : নীতিশ কুমার  একটি অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা চিকিৎসকের হিজাব ধরে টেনেছেন। একটি ভাইরাল ভিডিওতে থাকে হিজাব টেনে সরানোতে সচেষ্ট হতে দেখা গিয়েছে। ভাইরাল ভিডিওর ছবিটি সামনে আসতেই,বিষয়টি ঘিরে বিহার তথা জাতীয় রাজনীতি সরগরম। প্রশ্ন উঠছে, নীতিশের টান হিজাবে, টান কি শালীনতায়, টান কি ধর্মবিশ্বাসে? কি হয়েছে আর চাপানউতোর এখন কোন পর্বে?

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে,বিহারের সচিবালয় সংবাদে এক অনুষ্ঠানে এক হাজারেরও বেশি আয়ুষ চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, হিজাব পরিহিত এক মহিলা চিকিৎসক যখন নিয়োগপত্র নিতে মঞ্চের সামনে যান, তখন মুখ্যমন্ত্রী তাঁর দিকে তাকিয়ে প্রশ্ন করেন, “এটা কী?” এরপর তিনি সামান্য ঝুঁকে ওই চিকিৎসকের হিজাব টেনে নামিয়ে দেন। আর এই ভিডিও উত্তাল করে দিয়েছে রাজনৈতিক পরিস্থিতি।

প্রশ্ন উঠছে, বিহারের দশবারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের সৌজন্যবোধ শালীনতা বোধ নিয়ে। প্রশ্ন, এরকম কাণ্ড সংখ্যালঘু ধর্ম-অধিকারেও কতটা আঘাত করেছে তা নিয়েও।  বিসদৃশ কাণ্ড ঘটার সময় ঘটনাস্থলে উপস্থিত  বিহারের গৈরিক শিবিরের শীর্ষনেতা ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকেও হতচকিত হতে দেখা যায়। তিনি মুখ্যমন্ত্রীকে থামাতে চেষ্টা করেন। ঘটনাটি নিয়ে বিরোধীরা সরব।

ঘটনার পরে মুখ্যমন্ত্রী আচরণকে নিন্দা করে আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন, “এই ধরনের ঘটনা প্রমাণ করে মুখ্যমন্ত্রী নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। কোনও মহিলার হিজাব টানার চেষ্টা অত্যন্ত অরুচিকর। এটি তাঁর আচরণের এক দুঃখজনক প্রতিফলন।” পাল্টা, জেডিইউ জানিয়েছে বিষয়টি নিয়ে বিরোধীরা অকারণে রাজনীতি করছেন। জেডিইউ দলের প্রধান মুখপাত্র নীরজ কুমার বলেন, “নারী ক্ষমতায়ন ও সংখ্যালঘু কল্যাণে নীতীশ কুমার যা করেছেন, তার সামগ্রিক দিকটি দেখা উচিত। একটি বিচ্ছিন্ন দৃশ্যকে নিয়ে বিরোধীদের অযথা রাজনীতি করা উচিত নয়।”

বিরোধীরা তথাপি প্রশ্ন তুলছেন, সংখ্যালঘু কল্যাণের যে কোন উদ্যোগী মুখ্যমন্ত্রী নিয়ে থাকুন না কেন, সংখ্যালঘু নারীর সম্ভ্রম রক্ষা করতে পারছেন না মুখ্যমন্ত্রী নিজেই। নারীদের শালীনতা রক্ষার প্রশ্ন তুলে বিহারে এখন অভিযুক্ত মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।।

নীতিশের টান হিজাবে, টান কি শালীনতায়, টান কি ধর্মবিশ্বাসে? #নীতিশের টান হিজাবে, টান কি শালীনতায়, টান কি ধর্মবিশ্বাসে?

আরও পড়ুনNitish Kumar: “পয়দা তো বহুত কর দিয়া…..” লালুপ্রসাদ যাদব ও তার পরিবারকে বেনজির আক্রমণ নীতিশের

About Post Author