সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর : ভিনগ্রহী বা এলিয়েনের সঙ্গে মানুষের যৌনসঙ্গম ! তাও কিনা আবার আকাশযান বা অজ্ঞাত উড়ন্ত মহাকাশযানে (UFO ) পৃথিবীর এক পুরুষকে অপহরণ করে ভিনগ্রহী নারীর সঙ্গে যৌন সঙ্গমে বাধ্য করা হয়! এরকমই চাঞ্চল্যকর এবং অভূতপূর্ব ভয়ংকর এক অভিজ্ঞতা অর্জনের দাবি তুলে আলোড়ন ফেলে দিয়েছিলেন অ্যান্টিনিও ভিলাস বোয়াস। কে তিনি, তাঁর অভিজ্ঞতাই বা ঠিক কী ছিল?
অ্যান্টিনিও ভিলাস বোয়াস (১৯৩৪-১৯৯১) একজন ব্রাজিলের কৃষক, পরবর্তীতে তিনি আইনজীবীর পেশা গ্রহণ করেন ১৯৫৭ সালের অক্টোবরে, যখন তিনি রাতে তাঁর ক্ষেতে ট্র্যাক্টর চালাচ্ছিলেন, তখন একটি ডিম্বাকৃতির মহাকাশযান তাঁর কাছে অবতরণ করে। তিনি আরও জানিয়েছেন এই ঘটনার আগেই একটি অজ্ঞাত মহাকাশযান তাঁর নজরদারি করছিল। সেখান থেকে প্রায় ৫ ফুট লম্বা কিছু প্রাণী বেরিয়ে আসে এবং তাঁকে জোর করে মহাকাশযানে তুলে নিয়ে যায়।
২৩ বছরের বোয়াস দাবি করেছিলেন,মহাকাশযানের ভেতরে তিনি জনা পাঁচেক ভিনগ্রহীকে দেখেন। সেখানে তাঁকে বিবস্ত্র করা হয় এবং তাঁর শরীর থেকে রক্ত ও অন্যান্য নমুনা সংগ্রহ করে ভিনগ্রহীরা। এই সময় তাঁকে একটি বমি-বমি ভাব সৃষ্টিকারী গ্যাসের সংস্পর্শে আনা হয়েছিল। অতঃপর তাঁকে একা রেখে যাওয়া হয় ।এন্টোনিও ভিলাস-বোয়াস দাবি করেছিলেন,একটি নারী ভিনগ্রহী প্রাণীর সাথে যৌন মিলনে বাধ্য করা হয়েছিল।
বোয়াস তার যৌন অভিজ্ঞতার প্রসঙ্গে বলেন, তিনি একা যখন ছিলেন তখন নগ্ন অবস্থায় এক মহিলা ভিনগ্রহী সেই কামরায় প্রবেশ করে। বোয়াসের মতে, মহিলাকে দেখতে সুন্দর ছিল।নীল চোখ, সোনালী চুল পাতলা কোমর, ভারি নিতম্ব বিশিষ্ট প্রাণীটির উদ্দেশ্য ছিল একটি মানব-ভিনগ্রহী সংকর শিশু তৈরি করা, যাকে সে তার নিজের গ্রহে বড় করবে বলে ইশারা করেছিল। তিনি মহিলা ভিনগ্রহীতে আকৃষ্ট হন, যৌনসঙ্গমে বাধা দেন নি এবং তাঁর মনে হয়েছিল ভিনগ্রহী নারীর যৌনতা ও যৌন ক্ষমতা পৃথিবীর নারীদের চেয়ে কোনও অংশে কম নয়। তাঁদের যৌনসঙ্গম সম্পন্ন হলে এবং তাঁকে ভিনগ্রহীরা ফিরিয়ে দিয়ে যাওয়ার পরে তিনি শারীরিক দুর্বলতা অনুভব করতেন। চিকিৎসকরা তাঁর গায়ে পোড়া দাগ দেখতে পেয়েছিলেন যাকে বিকিরণজনিত ক্ষত বলে চিহ্নিত করা হয়েছিল।
তথাপি এই ঘটনাই ছিল প্রথম কোনও মানুষকে ভিনগ্রহীদের অপহরণের দাবি। সে সময় খুব বেশি এই ঘটনা আমল পায়নি। এই ঘটনার ৩০ বছর পরে বা আরও পরে এলিয়েনদের মানব অপহরণের একাধিক ঘটনা ঘটনার দাবি ওঠে, তখন অ্যান্টিনিও ভিলাস বোয়াসের আশ্চর্য দাবি বিশেষ গুরুত্ব পেতে থাকে।
ভিনগ্রহীদের একাধিক মানব অপহরণের দাবি বিভিন্ন সময়ে উঠেছে, যা বিজ্ঞানীরা নিশ্চিত প্রমাণ বলে ধরে নিতে পারেননি। তথাপি বোয়াসের দাবি বা অভিজ্ঞতা আলোড়ন ফেলেছিল এবং মানবজাতির এলিয়ান সংক্রান্ত অধ্যায়ের চর্চায় তা বিগত সাত দশক ধরেই একটি উল্লেখযোগ্য চর্চার বিষয় হয়ে থেকেছে।।
# এলিয়েনের সঙ্গে মানুষের যৌনসঙ্গম


More Stories
মাটির বুকে স্বর্গ, সাজুর ‘হেভেন’ বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি পুলিশ প্রশাসনের
নেতাজি ও শিবাজীকে অপমান : দল থেকে তাড়ানো হোক অনন্ত মহারাজকে, সাংসদকে তোপ বিধায়ক মানব গুহের
হতাশা থেকে ” পিসি- ভাইপো ” টার্গেট করেছে মুখ্যমন্ত্রীকে : অর্জুন সিংহ