Home » হাদির ঘাতককে খুঁজে পেতে লুকআউট নোটিশ জারি

হাদির ঘাতককে খুঁজে পেতে লুকআউট নোটিশ জারি

সময় কলকাতা ডেস্ক, ২২ ডিসেম্বর :  ওসমান হাদিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একেবারে কানের পাশে গুলি করেছিল ঘাতক। ঘাতকের সঙ্গে ছিল একাধিক আততায়ী। মূল আততায়ী হিসাবে বাংলাদেশের পুলিশ চিহ্নিত করেছে ফয়সল করিম মাসুদকে। বাংলাদেশের পুলিশ লুকআউট নোটিশ জারি করেছে তাকে খুঁজে পেতে। সামাজিক গণমাধ্যমের মারফত প্রাথমিকভাবে যতই ভারতের ঘাড়ে দোষ-দেওয়ার পালা চলুক, বাংলাদেশের পুলিশ কিন্তু মনে করছে বাংলাদেশেরই কোন প্রান্তের লুকিয়ে আছে ফয়সল মাসুদ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ঘনঘন অবস্থান বদলাচ্ছে মাসুদ। তাকে ট্র্যাক করার চেষ্টা চলছে। সেজন্যই লুক আউট নোটিস।  প্রসঙ্গত লুকআউট নোটিশ এমন একটি বিশেষ পরোয়ানা যা আইন প্রয়োগকারী সংস্থাগুলো কোনো ব্যক্তিকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে ব্যবহার করে। সাধারণভাবে কোনও অপরাধী বা সন্দেহভাজন ব্যক্তি যাতে ভারতের সীমান্ত বা বিমানবন্দর দিয়ে অন্য দেশে পালিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে লুক আউট নোটিশ জারি করা হয়। ফয়সাল দেশ থেকে যেন পালাতে না পারে সেজন্যই সচেষ্ট পুলিশ। পাশাপাশি, ইনকিলাব মঞ্চের নেতা হাদির অন্য আততায়ীদেরও সন্ধান চলছে।।

About Post Author