সময় কলকাতা ডেস্ক, ২৩ ডিসেম্বর: ভাগ্যের চাকা ঘুরছে ক্রিকেটার প্রণব কুমার পান্ডের, যিনি ঈশান কিষাণ নামেই পরিচিত। দু’দিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণার সময় সবচেয়ে বড় চমক হিসাবে দেখা হয়েছে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া। কিন্তু গিলের সাথে, জিতেশ শর্মা, যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক টি-টোয়েন্টিতে অভিনয় করেছিলেন, তিনিও বাদ পড়েছিলেন। জিতেশ শর্মার বদলে যাকে দলে নেওয়া হয়েছে তিনি পাক্কা দু’বছর পরে ভারতীয় দলে ফিরছেন। তিনি ঈশান কিষাণ। ভারতীয় দলে ফেরার পরেই তাঁর যেন ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। তাঁকে এবার বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খন্ড দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। ভাগ্যের চাকা ঘুরছে ঈশানের , প্রথম একাদশে ঢুকতে তাঁর মুল লড়াই সঞ্জু স্যামসনের সঙ্গে।
বিশ্বকাপের জন্য ভারতের নবনির্বাচিত টি-টোয়েন্টি স্কোয়াডের দিকে আরো একবার নজর রাখা যাক : সূর্যকুমার যাদব (সি), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ঈশান কিষাণ, হার্দিক পান্ড্য, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং।
বাস্তবে সৈয়দ মুস্তাক আলী ট্রফি থেকেই ভাগ্যের চাকা ঘুরছে বাঁ হাতি ব্যাটসম্যান- উইকেট রক্ষকের। এই টুর্নামেন্টে ১১ ম্যাচে ৫১৭ রান করেছেন ঈশান। তাঁর ব্যাটিং গড় ছিল ৫৭.৪৪, স্ট্রাইক রেটও প্রায় ১৯৮। এর মধ্যে রয়েছে দু’টি সেঞ্চুরিও। তবে বিজয় হাজারে ট্রফিতে বেশি ম্যাচ খেলতে পারবেন না তিনি। প্রথম দিকের কয়েকটি ম্যাচ খেলে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলার জন্য ভারতীয় দলে যোগ দেবেন। বছর দুয়েক আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিষ নজরে থাকা তরুণ উইকেটরক্ষকের ভারতর হয়ে ডবল সেঞ্চুরি করার কৃতিত্বও রয়েছে। এখন দেখার সুযোগ পেলে কতটা কাজে লাগাতে পারেন ঈশান কিষান।।
আরও পড়ুনআবার সেঞ্চুরি বিরাট কোহলির : ভয়ঙ্কর সুন্দরের কাব্য
ভাগ্যের চাকা ঘুরছে ঈশানের #ঈশানকিষাণ


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে