Home » রুদ্ধশ্বাস ম্যাচ কব্জায় এনে জয় ইংল্যান্ডের

রুদ্ধশ্বাস ম্যাচ কব্জায় এনে জয় ইংল্যান্ডের

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৭ ডিসেম্বর : অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্টের পরে  প্রবল বিতর্ক দানা বেঁধেছিল তাঁকে নিয়ে। এরকমই বলা হয়েছিল যে,ঘরে ফেরার রাস্তায় খুঁজে পাচ্ছিলেন না। তিনি ইংল্যান্ডকে জয়ের রাস্তায় ফেরালেন, মদ্যপানের বিতর্ক কাটিয়ে ফেললেন বেনডাকেট। পাল্টা আক্রমণই রক্ষণের সবচেয়ে ভালো উপায়- এমনটাই বেছে নিয়ে ২৬ বলে দ্রুত ৩৪ রান করে ইংল্যান্ড দলের মনোবল ফিরিয়ে আনলেন। ডাকেট- ক্রলির ইনিংসের শুরুতে যুগলবন্দী হয়ে উঠল কার্যকরী, পরে বেথেল ও আক্রমণের রাস্তায় হাঁটলেন। যে পিচে ব্যাট করাই কঠিন ছিল, সেখানে আক্রমণাত্মক  ক্রিকেট খেলে বাজিমাত ইংল্যান্ডের।   টানা তিনটি টেস্ট ম্যাচে হারের পরে এমসিজি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের চতুর্থ ক্রিকেট টেস্টে জয় ইংল্যান্ডের ।

মাত্র দুদিনে খেলার মীমাংসা, চার উইকেটে জয় পেল ইংল্যান্ড । দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৭৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বেন স্টোকস আউট হওয়ার পরে একটা সময় চাপে পড়লেও হ্যারি ব্রুক ও স্মিথ শেষ পর্যন্ত বহু কাঙ্খিত জয় এনে দেন ইংল্যান্ডকে। ১৬৫ রানে ৬ উইকেট পড়ার পরে বাকি দশ রানও তখন রীতিমতো অনেক দূরের লক্ষ্য বলে মনে হচ্ছিল হচ্ছিল। এর আগে প্রথম ইনিংসে ৪২ রানে পিছিয়ে থাকলেও  মূলত কার্সের নেতৃত্বে ইংরেজ বোলাররা অস্ট্রেলিয়াকে মুড়িয়ে দেয় ১৩২ রানে। ট্রাভিস হেড ও স্মিথ ছাড়া কেউ লড়তে পারেন নি। কার্স ছাড়াও নজরে পড়ার মতো বোলিং করেছেন জোস টং।।

আরও পড়ুনগ্রেফতারি পরোয়ানা জারি আদালতের, গা-ঢাকা দিয়ে আছেন প্রশান্ত বর্মন

জয় ইংল্যান্ডের  #অ্যাসেজ

 

About Post Author