সময় কলকাতা ডেস্ক, ২৬ ডিসেম্বর : বাংলাদেশের ভোট কবে হবে? বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলেও ওসমান হাদির মৃত্যু ঘিরে সাম্প্রতিক সময়ে অশান্ত হয়ে উঠেছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ বাংলাদেশের সাধারণ নির্বাচন হওয়ার কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছিল আগেই। ভোটের ঠিক আগে জটিল অস্থির সময়ের মধ্যে দিয়ে চলেছে বাংলাদেশ। এমতাবস্থায় সঠিক সময় নির্বাচন হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই সংশয়ের আবহে বাংলাদেশের অন্তরবর্তী সরকারের প্রেস সচিবের বিবৃতি সামনে এসেছে।এই নির্বাচন সঠিক সময়ে হবে বলে জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে সামাজিক গণমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, সংশয়ের কোনও বিষয় নেই। সঠিক সময়ই নির্বাচন হবে।
ওসমান হাদির মৃত্যু ঘিরে বাংলাদেশ যতই উত্তাল হোক, তা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিকাঠামোতে ছাপ ফেলে নি বলেই মনে করছেন প্রেস সচিব। সামাজিক গণমাধ্যমের পোস্টে শফিকুল আলম লেখেন, সাধারণ নির্বাচন ও গণভোটের জন্য এখন আর মাত্র সাত সপ্তাহ সময়কাল বাকি। তিনি বলেন, নির্বাচন সময়মতো হবে- এ বিষয়ে তার কখনোই সন্দেহ ছিল না, যদিও কিছু সময়ে ব্যক্তিগত উদ্বেগ কাটিয়ে উঠতে হয়েছে।
প্রেষ সচিব নিজের বিবৃতিতে উল্লেখ করেন যে, বৃহস্পতিবার ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে বিপুল মানুষের সমাগম নির্বাচন নিয়ে সমালোচকদের সব সংশয় দূর করেছে। এটি দেশের নির্বাচন প্রস্তুতির একটি স্পষ্ট প্রমাণ বলে মন্তব্য করেন তিনি। শফিকুল আলম আরও লিখেছেন, আগামী এক-দুই দিনের মধ্যেই সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল শুরু হবে।
প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলির কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিবের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতীতে একাধিক বার, সফিকুল আলম হয়ে উঠেছে অত্যন্ত বিতর্কিত। প্রাক্তন সাংবাদিক শফিকুল, হাসিনা – উত্তর কালে শেখ হাসিনার কঠোর সমালোচক হিসেবে জনমানসে দাগ ফেলেছেন। প্রথম আলো বা ডেইলি স্টার এর মতো প্রথম সারির বাংলাদেশের সংবাদপত্রের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার পরে তিনি কার্যকরী সময়মতো ভূমিকা নিতে পারেননি বলে নিজের অনুশোচনা প্রকাশ করেছেন। সেসময় তিনি সামাজিক গণমাধ্যমেই লিখেছিলেন,শফিকুল আলম আরও লেখেন, কীভাবে সান্ত্বনা দেবেন, তা তিনি জানেন না। একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু এটুকুই বলতে পারেন যে তিনি লজ্জিত। তিনি এও লিখেছিলেন লজ্জায় নিজেকে মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে করেছিল।
তবে, গত বছর আগস্ট মাসে শফিকুল আলম সবচেয়ে বিতর্কিত হয়ে উঠেছিলেন এবছরের গোড়ায়। এবছর, বাংলাদেশের বহুল জনপ্রিয় অমর একুশে বইমেলায় ডাস্টবিনে লাগানো হয়েছিল শেখ হাসিনা ‘ঘৃণা স্তম্ভে’র ছবি। আর প্রথম দিনই, এই ডাস্টবিনে ময়লা ফেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অতঃপর সামাজিক যোগাযোগ মাধ্যমে “ডাস্টবিন শফিক” হিসাবে তিনি পরিচিতি লাভ করেন।তথাপি শফিকুল আলমের বর্তমান আবহের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংসদ নির্বাচন বা ভোটের সম্পর্কে করা পোস্ট। এখন দেখার, বাংলাদেশের ভোট ঘোষিত দিনক্ষণ অনুযায়ী ১২ ফেব্রুয়ারি হয় কিনা!
বাংলাদেশের ভোট কবে হবে #বাংলাদেশ


More Stories
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বিপত্তারিণী রক্ষাকবচ, অবশেষে হরমুজ প্রণালী ভারতের জন্য খুলে গেল, রান্নার গ্যাস আসছে
ইরানের নয়া শীর্ষ নেতা মোজতাবা খামেনি কেন বিতর্কিত?