সময় কলকাতা, ২৭ ডিসেম্বর : জলের গান বা নগরবাউল – ছাড় নেই কোনও সংগীতের। এখন বাংলাদেশ সংগীতশিল্পীদের কাছে ” পরের জাগা পরের জমিন “। শিল্পীদের কাছে পরবাস হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশ সংগীতশিল্পীদের কাছে বাংলাদেশ আর নিজের দেশ নয়। এবার হামলা সঙ্গীতশিল্পী জেমসের অনুষ্ঠানে।
শুরু হয়েছিল রাহুল আনন্দকে দিয়ে। ইউনুস ক্ষমতাসীন হওয়ার সময়কালে রাহুল আনন্দের বাড়িতে এমন ভয়াবহ আক্রমণ হয়েছিল আগস্ট মাসে যে প্রাণ বাঁচিয়ে ফ্রান্সে আশ্রয় নেন শিল্পী। এক বছরের মধ্যে একের পর এক আক্রমণ নেমে এসেছে সংগীতের উপরে। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে পরিচিত ইউনূসের উপদেষ্টা মন্ডলী ক্রমেই কট্টর মৌলবাদী ও জিহাদীদের বিরুদ্ধে নতিস্বীকার করেছে। সঙ্গীত এখন বাংলাদেশী ইসলাম বিরোধী সংজ্ঞা পেয়েছে বাংলাদেশে। গায়কদের উপরে একের পর এক আক্রমণ নেমে আসছে। এই তালিকায় নবতম সংযোজন জনপ্রিয় সংগীতশিল্পী জেমস। কার্যত জিহাদিদের রূপ নেওয়া উশৃঙ্খল জনতার হামলায় পন্ড হয়ে গেল জেমসের অনুষ্ঠান। ফরিদপুর জেলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের শেষ দিনে প্রখ্যাত সংগীত শিল্পী জেমসের কনসার্ট ভন্ডুল। অনুষ্ঠান বাতিল, কোনক্রমে প্রাণ হাতে করে পালালেন জেমস। আহত অন্তত ২০, এদের মধ্যে অনেকেই গুরুতর আহত। সংস্কৃতি ও গানের ক্ষেত্রে ক্রমেই জিহাদিস্থান হয়ে উঠছে বাংলাদেশ।
জেমসের অনুষ্ঠান পন্ড করে দেওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সংগীতকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে সংগীতচৰ্চাকে বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া চলছে বাংলাদেশে। সংগীতচর্চা নিয়ে যে অন্ধকার দশা ও অচলাবস্থা চলছে বাংলাদেশে তার প্রমাণ মিলেছিল সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সঙ্গীত এবং শারীরশিক্ষার প্রশিক্ষন দেওয়া শিক্ষকের পদ বাতিল করার সিদ্ধান্তর মধ্যে। উল্লেখ্য, ধর্মীয় মৌলবাদীরা বলেছিল, স্কুলে সঙ্গীত এবং নৃত্য শেখানো ‘ইসলামবিরোধী “। হাদির মৃত্যুর পরে ছায়ানটের মত সাংস্কৃতিক কেন্দ্র ভাঙচুর করা হয়েছে।উদীচীতে আক্রমণ হয়েছে। ভাঙচুর হচ্ছে জেমসের অনুষ্ঠানে। এরকম প্রেক্ষাপটে শিল্পীরা বাংলাদেশে এসে ফিরে যাচ্ছেন অথবা আসতে চাইছেন না। আরমান খানের মত শিল্পীরা বাংলাদেশে অনুষ্ঠান করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। উদীচীতে। তসলিমা নাসরিন বলেছেন, “জিহাদিস্থানে গান নিষিদ্ধ।” “গান ভালোবেসে গান “- অন্তত আর যেখানেই হোক বাংলাদেশের ক্ষেত্রে খাটছে না।।


More Stories
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বিপত্তারিণী রক্ষাকবচ, অবশেষে হরমুজ প্রণালী ভারতের জন্য খুলে গেল, রান্নার গ্যাস আসছে
ইরানের নয়া শীর্ষ নেতা মোজতাবা খামেনি কেন বিতর্কিত?