Home » অসংগতির তালিকা দিন নইলে কান ধরুন, নির্বাচন কমিশনকে অভিষেক

অসংগতির তালিকা দিন নইলে কান ধরুন, নির্বাচন কমিশনকে অভিষেক

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর : এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে  যুদ্ধংদেহি মেজাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসংগতিপূর্ণ  তালিকা বা লজিকাল  ডিসক্রিপেন্সি যুক্ত তালিকা খোলসা করুন, নইলে কান ধরুন – নির্বাচন কমিশনকে তোপ দেগে নিজের লজিক সহ অগ্নিবর্ষণ অভিষেক বন্দোপাধ্যায়ের। বর্ষশেষের দিন  মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন, লজিকের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদের বার্তা। এতেও কাজ না হলে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি অভিষেকের।

শনিবার নির্বাচন কমিশকে সরাসরি তোপ দেগে অভিষেক জানিয়েছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে যদি ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়, তাহলে কমিশনের সেই তালিকা প্রকাশ করা উচিত। তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে।সেরকমটা না করলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, আগামী বুধবার দিল্লি যাবেন এবং ভারতের মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন। তাঁর প্রশ্ন,  যে ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের ক্ষেত্রে  অসংগতি আছে বলে দাবি করা হচ্ছে, তাঁরা আদতে কারা? প্রত্যেকের নাম প্রকাশ করার দাবি তোলা হবে। তারপরও তালিকা প্রকাশ না হলে কমিশনের ঘেরাওয়ের আগাম ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।।

About Post Author