সময় কলকাতা ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি : তামিলনাড়ুতে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা থেকে প্রায় ৭৪ লক্ষ (নির্ভুলভাবে ৭৪,১৪,৬৭৮) ভোটারের নাম বাদ গিয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) অর্চনা পট্টনায়েক সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেন । সংশোধনের আগে রাজ্যে ভোটার সংখ্যা ছিল প্রায় ৬.৪১ কোটি, যা এখন কমে হয়েছে ৫.৬৭ কোটি ।আর চূড়ান্ত তালিকা প্রকাশের পরে খাপ্পা হয়ে উঠেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন।
তামিলনাড়ুর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন এই পুরো প্রক্রিয়াটিকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।বিশাল সংখ্যক নাম বাদ পড়া প্রসঙ্গে স্টালিন অভিযোগ করেছেন যে বিশাল সংখ্যক ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা তাঁর মতে একটি পরিকল্পিত ষড়যন্ত্র । বিজেপি ও এআইএডিএমকে-র বিরুদ্ধে তাঁর অভিযোগ যে , বিজেপি সরকার ইসিআই (ECI)-এর মাধ্যমে এই এসআইআর (SIR) ব্যবহার করে সেই সব ভোটারদের টার্গেট করছে যারা তাদের সমর্থক নয়, বিশেষ করে সংখ্যালঘু, নারী এবং তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়কে ভোট দেওয়ার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।।


More Stories
ভোটের আগে এসআইআর নিয়ে ঐতিহাসিক সুপ্রিম রায়
ডিটেনশন ক্যাম্পে না যেতে চেয়ে ৬ জনের স্বেচ্ছামৃত্যুর আবেদন
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?