Home » বন্ধুকে ছেড়ে দাও, নচেৎ..আমেরিকাকে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি, ইঙ্গিত কি বিশ্বযুদ্ধের দিকে?

বন্ধুকে ছেড়ে দাও, নচেৎ..আমেরিকাকে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি, ইঙ্গিত কি বিশ্বযুদ্ধের দিকে?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারি : ভেনেজুয়েলার উপরে আমেরিকার সাম্রাজ্যবাদ ও আগ্রাসন যখন বিশ্বকে স্তম্বিত হত চকিত এবং বাকরুদ্ধ করে রেখেছে তখন সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি হুশিয়ারি দিল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান  কিম জং উন বার্তা দিয়ে তাকে ছেড়ে দিতে বলেছে নচেৎ এর পরিণতি খুব খারাপ হবে এমনটাই জানিয়েছে। ইঙ্গিত কি বিশ্বযুদ্ধের দিকে?

ভেনেজুয়েলার উপরে আমেরিকার আগ্রাসনের পরে এটাই কোনও রাষ্ট্রের সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া। উত্তর কোরিয়া ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোল মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের পর মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তীব্রভাবে প্রতিক্রিয়া জানাতে শুরু করার পাশাপাশি জলসীমার উপরে সামরিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা শুরু করেছে। কিম জং উন মাদুরোকে তার ‘বন্ধু’ বলেছেন এবং বিশ্বযুদ্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে খোলা সতর্কবার্তা দিয়েছেন।” বিশেষজ্ঞদের মতে, কিম জং-উন মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি খোলা সতর্কবার্তা জারি করে কার্যত হুমকি দিয়েছেন যে, আমেরিকার পদক্ষেপ বিশ্বকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

কিম জং-উন দাবি করেছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন নেতৃত্ব অবিলম্বে নিকোলস মাদুরোর বিষয়টি বিশ্ববাসীর সামনে পরিষ্কার করে তুলে ধরুন।তিনি আরও বলেছেন যে এই দমনমূলক পদক্ষেপ বিশ্বব্যাপী সংঘর্ষের জন্ম দিতে পারে। মাদুরোকে তাঁর ‘বন্ধু’ বলে অভিহিত করে কিম স্পষ্টভাবে বলেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত, অন্যথায় “গুরুতর আন্তর্জাতিক পরিণতি” হবে।ইতিমধ্যে, উত্তর কোরিয়া তার পূর্ব জলসীমার দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের নজরদারি জোরদার করেছে।ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পরপরই  উত্তর কোরিয়া এই উৎক্ষেপণ শুরু করেছে। সবমিলিয়ে, উত্তর কোরিয়া আমেরিকাকে বার্তা দিতে শুরু করেছে।।

About Post Author