Home » দেলসি রদ্রিগেজ শপথ নিয়ে ট্রাম্পের বক্তব্য খারিজ করলেন

দেলসি রদ্রিগেজ শপথ নিয়ে ট্রাম্পের বক্তব্য খারিজ করলেন

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৮ জানুয়ারি : ভেনেজুয়েলার  সুপ্রিম কোর্ট জানিয়েছে নিকোলাস মাদুরোকে মার্কিন সেনা গ্রেফতার করে নি, করেছে অপহরণ এবং তার ফলস্বরূপ দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দেলসি রদ্রিগেজ। শপথ নিয়েই দেলসি বললেন, ভেনেজুয়েলা একটি সার্বভৌম রাষ্ট্র, দেশের জনগণের দ্বারাই দেশের সরকার পরিচালিত হয়। তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের তত্ত্ব খারিজ করে দেন যেখানে ট্রাম্প দাবি করেছেন, এবার থেকে ভেনেজুয়েলা অনিশ্চিত সময় কালের জন্য  আমেরিকার নিয়ন্ত্রণাধীন এবং ভেনেজুয়েলা আমেরিকার হাতে লক্ষ লক্ষ ব্যারেল খনিজ তেল তুলে দেবে।  “ভেনেজুয়েলা সরকার দেশের ক্ষমতায় রয়েছে, অন্য কেউ নয়, “জানিয়ে দেলসি মাদুরোকে রক্ষা করতে গিয়ে মার্কিন সেনার হানায় দেশীয় নিহতদের প্রতি শোক জ্ঞাপন করেন। ইতিমধ্যেই ভেনেজুয়েলা জানিয়েছে, তাদের আর্মড ফোর্সের অন্তত২৩ জন মারা গিয়েছেন যাদের মধ্যে পাঁচ জন জেনারেল পদমর্যাদার। এছাড়াও উল্লেখ্য কিউবার ৩২ জন মাদুরোকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।।

About Post Author