সময় কলকাতা ডেস্ক, ৯ জানুয়ারি : নজিরবিহীন শব্দচয়ন। বিজেপিকে “বেগুনের বাচ্চা” বলে সম্বোধন করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এযাবৎকালে বেগুনের বাচ্চা সম্বোধনে কাউকে কোথাও আক্রমণ করতে শোনা যায়নি। প্রসঙ্গত, আইপ্যাক দফতরে ইডির হানার বিরুদ্ধে আপত্তি তুলে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের সামনে বিক্ষোভ দেখান মহুয়া মৈত্র, শতাব্দী রয় সহ ৮ তৃণমূল সাংসদ। পুলিশ তাদের গ্রেফতার করলে মহুয়া মৈত্র ইংরেজি ও বাংলায় স্লোগান দিতে থাকেন। তাদেরকে নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায় আর সেখান থেকেই ফেসবুক লাইভ করেন মহুয়া মৈত্র। বিজেপিকে বেগুনের বাচ্চা বলার পাশাপাশি তৃণমূলকে বাঘের বাচ্চা বলে সম্বোধন সাংসদের। বিজেপিকে ভোটে হারানোরও হুংকার মহুয়া মৈত্রর।।
আরও পড়ুন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো ও ত্রিকোণ হেঁয়ালি


More Stories
চম্পটরত ধ র্ষ *ণ-খু *নে অভিযুক্তকে পুলিশের গুলি
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
কীর্তি আজাদ “এনডিএ-র ষড়যন্ত্র” নিয়ে সরব