সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারি : ধ*র্ষ*ণে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল আগেই।মঙ্গলবার কেরলের বিধায়ক রাহুল মামকুতাথিলকে ধ*র্ষ*ণের ঘটনায় ৩ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। পালাক্কাড় (Palakkad) নির্বাচনী এলাকার বিধায়কের বিরুদ্ধে বর্তমানে অন্তত তিনটি ধ*র্ষ*ণের মামলা রয়েছে। সর্বশেষ অভিযোগটি একজন অনাবাসী ভারতীয় (NRI) স্বাস্থ্যকর্মীর কাছ থেকে এসেছে, যেখানে ধ*র্ষ*ণের পাশাপাশি জোরপূর্বক গর্ভপাত এবং আর্থিকভাবে ব্ল্যাকমেইল করার অভিযোগ করা হয়েছে।
শুনানির শেষে সরকারি আইনজীবী যুক্তি দেখান যে, রাহুল মামকুতাথিলের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা জরুরী। বলা হয় জিজ্ঞাসাবাদ করতে হবে প্রমাণ পুনরুদ্ধার করার জন্য, যার মধ্যে ডিজিটাল ডিভাইসগুলি রয়েছে। অভিযোগ, তিনি ২০২০ সাল থেকে নির্যাতিতাকে অত্যাচার করার মাধ্যম হিসেবে ব্যক্তিগত এবং সামাজিক যোগাযোগের ব্যবহার করেছিলেন। উল্লেখ্য, একের পর এক যৌন অপরাধের অভিযোগ ওঠায় কংগ্রেস বিধায়ক রাহুল মামকুতাথিলকেকে তাঁর দল ডিসেম্বর মাসেই বহিস্কার করেছিল। তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ নতুন নয়। ১১ই জানুয়ারি কেরল ক্রাইম ব্রাঞ্চ একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করেছিল।।


More Stories
নির্যাতনে নাবালিকার মৃত্যুর অভিযোগ, অবশেষে গ্রেফতার বাঁকুড়ার তৃণমূল নেত্রী ও তার স্বামী
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
বারুইপুর এনকাউন্টার : জনস্বার্থ মামলা দায়ের