দীপ সেন, সময় কলকাতা : অভিযোগ গুরুতর। দুধের শিশুকে বিক্রির অভিযোগ। উত্তর ২৪ পরগনার শাসনের ঘটনা। সূত্রের তথ্য অনুযায়ী, এক বছরের শিশু কন্যাকে বিক্রির অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করলো শাসন থানার পুলিশ। দম্পতির নাম রবিন পাসওয়ান ও টোটন সরকার। যার মাধ্যমে শিশু কন্যাকে বিক্রি করা হয়েছে তার নাম সোনালী সাহা। তাদেরকে গ্রেফতার করে মঙ্গলবার বারাসাত আদালতে পেশ করা হয়েছে। পুলিশি হেফাজতের আবেদন করা হয় কারণ হিসেবে পুলিশ জানিয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে বিক্রি হওয়া শিশু খোঁজ চালানো হবে। শাসনের বাসিন্দা ওই দম্পতি তাদের শিশু কন্যাকে কয়েকদিন আগে বিক্রি করে দেয়।।
শিশু বিক্রির অভিযোগে ধৃত দম্পতি
Oplus_131072


More Stories
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
পাশের ঘরে বাবা-মা তবুও ১২ ঘন্টা ধরে চলেছে যৌন নির্যাতন! ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর ১০ দিনের পুলিশি হেফাজত
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না